১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার। রাউজানে খড়ের গাদার পাশ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭ শিবপুরের পুটিয়ায় কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান সরকারের প্রতিনিধি দল
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ভুরুঙ্গামারীতে “পুলিশ পদক-২০২১” এর সহকারী পুলিশ সুপারের প্রচেষ্টায় আইন-শৃঙ্খলার উন্নতি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মোঃ মোর্শেদুল হাসান (পিপিএম) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ব্যাব)-১ এ কর্মরত থাকাকালীন অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ এবং প্রশংসনীয় কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ পুলিশ পদক-২০২১ এ ভূষিত হন। গত ৩০আগষ্ট ২০২২খ্রিঃ রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ (বিপিএম) পদক-২০২১ এ ভূষিত হওয়ায় মেডেল প্রদান করেন।সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে ‘স্মার্ট পুলিশ’ অভিপ্রায়ে দুর্বার গতিতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও কচাকাটার জনসাধারণের টেকসই নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করতে দিবারাত্র নিরবিচ্ছিন্নভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মোঃ মোর্শেদুল হাসান (পিপিএম) নিরন্তর মানবিক কাজে ব্যস্ত থেকে ভুরুঙ্গামারী ও কচাকাটা থানার জনগণকে সচেতনতা সৃষ্টি করছেন এবং আন্তরিকতার সাথে মানুষকে ন্যায আইনি সহায়তা প্রদান করাসহ অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণের সাথে অপরাধ নির্মূলে কঠোর অবস্থানে রয়েছেন। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন ও কচাকাটা থানার অফিসার ইনচার্জ বিশ্বদেব রায় এবং চৌকশ পুলিশ সদস্যদের মাধ্যমে সঠিকভাবে সর্বদা জনসাধারণের নিরাপত্তা, আইনী সহায়তা প্রদানসহ নিয়মিতভাবে মাদক বিক্রেতা-সেবনকারী এবং বিভিন্ন অপরাধের সাথে জ্বড়িতসহ ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছেন।অনুসন্ধানে জানা গেছে, কুড়িগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মোঃ মোর্শেদুল হাসান (পিপিএম) যোগদান করে স্বল্প সময়ের ব্যবধানে জনসেবার মাধ্যমে ভুরুঙ্গামারী ও কচাকাটা থানার সাধারণ মানুষের হৃদয়ে আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন। আন্তরিকতার সাথে মানুষকে আইনি সহায়তা প্রদানে জননন্দিত হয়ে উঠছেন।ভুরুঙ্গামারী ও কচাকাটা থানার আব্দুর রাজ্জাক, একরামুল হক মাস্টার, মিঠু ও মজনু মিয়া, শহিদুল ইসলামসহ অনেকে জানায়, সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মোঃ মোর্শেদুল হাসান (পিপিএম) যোগদানের পর থেকে ক্রমান্বয়ে তার তত্ত্বাবধানে আইন শৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে। আন্তরিকতার সাথে আইনি সহায়তা প্রদান করছেন। থানা প্রশাসনের মাধ্যমে আইনী সহায়তা ও মাদক, জুয়াখেলা নির্মূলে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা করে আসছেন। আমাদের মতো সাধারণ মানুষের মনে আস্থা অর্জন করছেন।”পুলিশ পদক-২০২১” ভূষিত সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মোঃ মোর্শেদুল হাসান (পিপিএম) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের মহাপরিদর্শক (আইজিপি)’র উদ্দেশ্য পুলিশ হোক জনবান্ধব। কুড়িগ্রাম গণমানুষের মানবিক পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর নির্দেশনায় বিভিন্ন অপরাধ ও মাদকদ্রব্য নির্মূলে নিয়মিতভাবে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে কোনো আপোস নেই। আমরা আমাদের দায়িত্ব থেকে সকল শ্রেণীর মানুষদের সেবা প্রদান করে আসছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page