১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিএসপি ডেস্ক রিপোর্ট >>> আজ ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কময় এক বর্বর হত্যাযজ্ঞের স্মৃতিবহ এই দিনটি। ১৯৭১ সালের এই কালরাতে বাঙালির জীবনে নেমে আসে নৃশংসতা, বিভীষিকা ও বেদনার এক অন্ধকার অধ্যায়।২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামের পরিকল্পিত সামরিক অভিযানের মাধ্যমে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। মধ্যরাতে ঢাকার পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন, নীলক্ষেতসহ বিভিন্ন এলাকায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়।ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষক-শিক্ষার্থীসহ অসংখ্য নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। জহুরুল হক হল ও রোকেয়া হলসহ বিভিন্ন আবাসিক হলে চালানো হয় গণহত্যা। পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও মৃত্যু।অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করা হয় ১৮ মার্চ। ২৫ মার্চের সেই কালরাত থেকেই শুরু হয় গণহত্যা, যা পরবর্তী নয় মাস ধরে অব্যাহত থাকে। দীর্ঘ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ ও ৩০ লাখ শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।সেই রাতে প্রথম প্রতিরোধ গড়ে তোলে রাজারবাগ পুলিশ লাইনসের বীর সদস্যরা। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেন। প্রায় চার ঘণ্টার প্রতিরোধ যুদ্ধে বহু পুলিশ সদস্য শহীদ হন এবং অনেকে বন্দি হন।পাকিস্তানি বাহিনীর এই নৃশংস গণহত্যার স্মরণে ২০১৭ সালের ১১ মার্চ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। আন্তর্জাতিকভাবে এই গণহত্যার স্বীকৃতি আদায়ে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে জেনোসাইড ওয়াচ ও লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন এ ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, ২৫ মার্চ বাঙালির ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়, যা জাতিকে মুক্তিযুদ্ধের পথে উজ্জীবিত করেছিল। তিনি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২৫ মার্চ ছিল সুপরিকল্পিত গণহত্যা। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানান।গণহত্যা দিবস উপলক্ষে আজ সারাদেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং বাদ জোহর বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন রয়েছে। দিবসটির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাতে কোনো আলোকসজ্জা রাখা হবে না।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page