৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ এমবাপ্পের পেনাল্টি মিস ঘিরে বিতর্ক, শেষ মুহূর্তের সিদ্ধান্তে স্বস্তি রেফারি কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার এবার কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এসিল্যান্ড সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান চাটখিলে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
  • আন্তর্জাতিক ডেক্স:

‘সাহস আছে? বল, আসবি?’—চতুরের সেই সংলাপ ঘিরে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম

বিশ্ব শিক্ষক দিবস মানেই যেন নতুন করে ফিরে আসা ‘থ্রি ইডিয়টস’-এর সেই স্মরণীয় দৃশ্য। ৫ সেপ্টেম্বর এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফের ভাইরাল হয় চতুর রামালিঙ্গমের সেই বিখ্যাত চ্যালেঞ্জ। বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এ আমির খান, আর মাধবন ও শারমান জোশির অভিনয় এখনও দর্শকদের মনে দাগ কেটে আছে। ২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানি পরিচালিত সিনেমাটি শিক্ষা, শিক্ষার্থীদের চাপ, বন্ধুত্ব ও জীবনের লক্ষ্য নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার পাশাপাশি হাস্যরসের কারণে পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। সিনেমাটির অন্যতম আলোচিত চরিত্র চতুর রামালিঙ্গম। শিক্ষক দিবসের অনুষ্ঠানে তার সেই বিতর্কিত ও হাস্যরসাত্মক বক্তৃতা দর্শকদের এখনও হাসায়। তবে তার চেয়েও বেশি আলোচনায় আসে ৫ সেপ্টেম্বর রাতে র‌্যাঞ্চো ও তার বন্ধুদের উদ্দেশে ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ। সিনেমার দৃশ্যে চতুর পানির ট্যাঙ্কের দেয়ালে ৫ সেপ্টেম্বরের তারিখ লিখে র‌্যাঞ্চোদের চ্যালেঞ্জ জানিয়ে যায়। সেই দৃশ্যই এখন প্রতিবছর শিক্ষক দিবসে নতুন করে ভাইরাল হয়। এবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে দৃশ্যটির একটি ছবি। ক্যাপশনে লেখা হয়েছে—‘১৪ বছর হয়ে গেল, সাহস আছে? বল, আসবি?’

পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা রকম হাস্যরস। একজন লিখেছেন, সকালে ঘুম থেকে উঠে লকস্ক্রিনে ৫ সেপ্টেম্বরের তারিখ দেখেই বুঝেছিলেন, এদিন ইন্টারনেট আবারও এই মিমে ভরে যাবে। আরেকজন মজা করে মন্তব্য করেছেন, প্রতি বছর ওমি বৈদ্যকে নিয়ে একটি করে শর্ট ফিল্ম হওয়া উচিত। সেখানে চতুরের মতো নিজের বড়াই করতে করতে তিনি র‌্যাঞ্চোদের খুঁজে বেড়াবেন। অনেকেই আবার এই দৃশ্যকে কেন্দ্র করে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ জানিয়েছেন, ৫ সেপ্টেম্বর আসার আগেই তারা আবারও দেখে নিয়েছেন প্রিয় ‘থ্রি ইডিয়টস’। চতুর চরিত্রে অভিনয় করা ওমি বৈদ্যও এর আগে এই জনপ্রিয় দৃশ্যের স্মৃতি ফিরিয়ে এনেছিলেন। ২০২২ সালে ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে চতুরের স্টাইলে বিলাসবহুল গাড়ি ও টাকা-পয়সা নিয়ে অহংকার করতে দেখা যায় তাকে। ‘থ্রি ইডিয়টস’-এ আমির খান, আর মাধবন ও শারমান জোশির পাশাপাশি অভিনয় করেছেন বোমান ইরানি, কারিনা কাপুরসহ আরও অনেকে। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং বলিউডের অন্যতম বড় ব্লকবাস্টার হিসেবে পরিচিতি লাভ করে। সিনেমাটি মুক্তির প্রায় ১৭ বছর পেরিয়ে গেলেও চতুরের সেই চ্যালেঞ্জের আবেদন যেন ফুরায়নি। তাই ৫ সেপ্টেম্বর এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ভেসে ওঠে সেই প্রশ্ন—‘সাহস আছে? বল, আসবি?’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

এমবাপ্পের পেনাল্টি মিস ঘিরে বিতর্ক, শেষ মুহূর্তের সিদ্ধান্তে স্বস্তি রেফারি
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার
এবার কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এসিল্যান্ড
সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ
সাতকানিয়া কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে: এমপি শাহজাহান চৌধুরী
সাতকানিয়া-লোহাগাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৯ কোটি ৯৬ লাখ বরাদ্দ
সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

You cannot copy content of this page