১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত গ্রেফতার, বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে ১৮ পুলিশ আহত, ওসি ক্লোজড দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা কক্সবাজারে ময়লার স্তূপে মিলল বন্দুক-ধারালো অস্ত্র চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ। পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী
আন্তর্জাতিক:
কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।।
     
             

বিশ্ব তামাক দিবস উপলক্ষে মাদক মুক্ত সমাজ গঠনে কাচিসাইর আলোর দিশারী নেতৃবৃন্দের বিবৃতি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি >>> বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬’ পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’, আর এই দিবসটি উপলক্ষে কুমিল্লা দেবীদ্বারে মাদক মুক্ত শিক্ষিত সমাজ ও যুবকদের উত্তম চরিত্র গঠনের গঠিত কাচিসাইর আলোর দিশারীর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন সংগঠনের সভাপতি গাজী মোঃ আলী আজম সাধারণ সম্পাদক মোঃ আফরোজ সরকার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আল মামুন ভুইয়া।এ সময় তারা বলেন তামাকে বিদ্যমান নিকোটিন মারাত্মক আসক্তি সৃষ্টি করে। বিড়ি, সিগারেট, ই-সিগারেট,, গুলসহ যেকোনো তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার হৃদরোগ, স্ট্রোক, বিভিন্ন ধরনের ক্যান্সার এবং ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগসহ অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ অসংক্রামক রোগে ঘটে, যার একটি প্রধান ঝুঁকির কারণ তামাক ও নিকোটিনের ব্যবহার। টোব্যাকো এটলাস ২০২৫ অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে ১ লাখ ৯৯ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী, তামাক ব্যবহারের ফলে স্বাস্থ্যব্যয়, পরিবেশগত ক্ষতি ও উৎপাদনশীলতা হ্রাসসহ দেশের অর্থনীতিতে বার্ষিক ক্ষতির পরিমাণ ৮৭ হাজার কোটি টাকারও বেশি।সংগঠনের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম (ইরাক) বলেন তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর। জনস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ ২০০৩ সালে এফসিটিসি-তে স্বাক্ষর, ২০০৪ সালে অনুসমর্থন এবং ২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করে। এর ধারাবাহিকতায় তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করতে সংশোধন আনা হয়েছে।তামাকের প্রলোভন থেকে শিশু-কিশোরদের সুরক্ষার লক্ষ্যে তামাকজাত দ্রব্যের সকল প্রকার বিজ্ঞাপন, প্রচারণা ও প্রমোশন নিষিদ্ধ করা হয়েছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম, অ্যাপস, ওটিটি প্ল্যাটফর্ম, নাটক-সিনেমাসহ সব মাধ্যমেই তামাকের প্রচারণা নিষিদ্ধ। করপোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) আড়ালে তামাক কোম্পানির প্রচার-প্রচারণাও নিষিদ্ধ করা হয়েছে।এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান এবং ধোঁয়াবিহীন তামাক সেবন নিষিদ্ধ করা হয়েছে। আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি ও জরিমানার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। নতুন বিধিবিধানের কার্যকর বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি। জনগণের সম্মিলিত অংশগ্রহণ ও সরকারের সমন্বিত উদ্যোগে একটি সুস্থ, কর্মক্ষম ও তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউল আলম সরকার ‘বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির প্রতি একাত্মতা পোষণ করে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত গ্রেফতার, বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে ১৮ পুলিশ আহত, ওসি ক্লোজড
দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা
কক্সবাজারে ময়লার স্তূপে মিলল বন্দুক-ধারালো অস্ত্র
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন
ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ।
পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও

You cannot copy content of this page