২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আমানতের সুরক্ষায় চট্টগ্রামে সোমবার ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভের ডাক শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আনোয়ারায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সাতকানিয়ায় গ্রেপ্তার মহেশখালীতে পুলিশের অভিযানে ধলঘাটার চিহ্নিত সন্ত্রাসী অহিদ ডাকাত আটক বিএনপির ত্যাগী নেতা রফিক বিন চৌধুরীকে স্মরণ, তিন বছরেও স্মরণসভা না হওয়ায় ক্ষোভ প্রকাশ ঈদের ছুটিতে দেশে এসে নিভে গেল দুই প্রবাসীর জীবন, রাঙ্গুনিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার ডেন্টাল টেকনোলজিস্টদের মামলার রায় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান সখিপুরে মাছের পোনা ও উপকরণ বিতরণ পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে দোয়া, মিলাদ ও ইসলামিক আলোচনা মাহফিল অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বিনা মূল্যে আইনি সেবা সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
oplus_140509186

আব্দুল্লাহ আল মারুফ।। সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সাতকানিয়া আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।দিবসটি উপলক্ষে সকালে আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।র‍্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া লিগ্যাল এইড বিশেষ কমিটির সভাপতি ও সিনিয়র সহকারী জজ মোঃ সিরাজ উদ্দিন। সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ বিচারক হেদায়েত উল্লাহ্।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আইন সবার জন্য সমান। অর্থের অভাবে কোনো নাগরিক যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেজন্যই সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান কার্যক্রম জোরদার করেছে। সাতকানিয়া আদালতে আমরা স্বচ্ছতার সাথে অসহায় মানুষদের আইনি পরামর্শ ও মামলা পরিচালনার জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগ দিচ্ছি। এই সেবা সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে।সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিনহাজুল আবরার বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে নিভৃত পল্লীর প্রান্তিক মানুষ এখন বিনা মূল্যে আইনি প্রতিকার পাচ্ছে। এটি বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।সভায় বক্তারা সরকারি আইনি সেবা পেতে টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৬৪৩০ সম্পর্কে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আরাফাতুল ইসলাম, বিচারক, সাতকানিয়া আদালত।দিদারুল ইসলাম, সিনিয়র সিভিল জজ, লোহাগাড়া।সুদীপ্ত রেজা জয়ন্ত, পুলিশ পরিদর্শক (তদন্ত), সাতকানিয়া থানা।প্রশান্ত কুমার ভৌমিক, পুলিশ পরিদর্শক (তদন্ত), লোহাগাড়া থানা।এছাড়াও অনুষ্ঠানে ল্যাগাল এইড কমিটির সদস্যবৃন্দ, বিচার বিভাগীয় কর্মকর্তা, সিনিয়র আইনজীবী, স্থানীয় জনপ্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page