১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

বিজয় দিবস উপলক্ষে যুদ্ধ জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন,মোংলা (বাগেরহাট):

মহান বিজয় দিবস উপলক্ষে মোংলায় বাংলাদেশ নৌবাহিনী বিএনএস তুরাগ ও কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ জাহাজ ‘বিসিজিএস মনসুর আলী সর্বসাধারনের জন্য উন্মুক্ত রাখা হয়। যুদ্ধ জাহাজ দুটি পরিদর্শন করতে মোংলা এবং আশেপাশের এলাকা হতে উল্লেখযোগ্য সংখ্যক শিশু, কিশোর এবং নারী ও পুরুষ ভীড় করে।এতে করে সাধারণ মানুষ নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজ ঘুরে দেখা এবং জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়।এছাড়াও গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কীশল সম্পর্কে।অবহীত করা হয়। যুদ্ধজাহাজ দেখতে যাওয়া মানুষের কৌতুহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দ্বায়িত্বশীল কর্মকর্তারা।মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার ( ১৫ ডিসেম্বর) ও শনিবার (১৬ ডিসেম্বর) দুদিন দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত মোংলার দ্বিগরাজে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘বানৌজা তুরাগ’ ও দিগরাজে বিসিজি বেইজ বাংলাদেশ কোস্টগার্ড যুদ্ধ জাহাজ ‘বিসিজিএস মুনসুর আলী’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এসময় দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ এসে এ যুদ্ধ জাহাজের কলাকৌশল ও ব্যবহৃত যন্ত্রাংশ দেখতে পাচ্ছেন।
মহান বিজয় দিবস উপলক্ষে ‘বানৌজা তুরাগ’ ও ‘বিসিজিএস মুনসুর আলী’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।নৌবাহিনী ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শুক্র ও শনিবার মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। গভীর সমুদ্রে এলাকার নিরাপত্তায় কোস্টগার্ড বাহিনীর কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে পারবেন দর্শনার্থীরা। একইদিনে কোস্টগার্ড স্টেশন রূপসায় ‘বিসিজিএস অপরাজেয় বাংলা’ জাহাজটি ঘুরে দেখার সুযোগ পাবেন খুলনা রূপসা এলাকার দর্শনার্থীরা।এছাড়াও বিজয় দিবস উপলক্ষে মোংলা নৌ অঞ্চলের সকল জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং নৌবাহিনী পরিচালিত নৌপরিবার শিশু নিকেতন ও নৌবাহিনী স্কুল এন্ড কলেজে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page