৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
ধর্মীয় মূল্যবোধই পারে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে: শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় মাটি কাটতে বাধা দেওয়ায় জামায়াত কর্মীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি নোয়াখালীতে গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দেবিদ্বারে মৎস্যজীবীদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান নগরকান্দায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, ৩২ জন আটক জলাবদ্ধতা কমাতে চট্টগ্রামে ১৭ স্লুইস গেট প্রস্তুত, বাকি ৪টির কাজ চলছে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ মোটরসাইকেলের শোভাযাত্রা অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি : মন্ত্রী মীর হেলাল যুদ্ধ উত্তেজনার মাঝেও জ্বালানিবাহী ৮ জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায়
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে : ব্যারিস্টার খোকন
  • বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে : ব্যারিস্টার খোকন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আনোয়ারুল আজিমঃ চাটখিল নোয়াখালী প্রতিনিধি >>> সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সবার দেশ। বিএনপি সর্বজনীন অধিকারে বিশ্বাসী এবং ভবিষ্যতে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি হবে।শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় নোয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে তিনি এসব কথা বলেন।ব্যারিস্টার খোকন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “বাংলাদেশের রাজনীতিতে কেউ ভারত পন্থী, আবার কেউ পাকিস্তান পন্থী হতে পারেন। কিন্তু আমরা বিএনপির লোকজন কেবল ‘বাংলাদেশ পন্থী’। আমাদের দেশপ্রেম ও রাজনীতি শুধু দেশের মানুষের কল্যাণের জন্য।”চাটখিল ও সোনাইমুড়ী এলাকার উন্নয়ন নিয়ে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, চাটখিল-সোনাইমুড়ীকে একটি উন্নত ও আধুনিক নির্বাচনী এলাকায় রূপান্তর করা হবে। শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা ভাতা প্রবর্তন, প্রতিটি শিশুর স্কুলগমন নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষার প্রসারে কাজ করার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি এলাকার জরাজীর্ণ রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন।নির্বাচনী প্রচারণায় তিনি আরও বলেন, “চাটখিল-সোনাইমুড়িতে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ বা দখলবাজের ঠাঁই হবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা দরকার, আমরা সবই করব।”পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন রশীদ আজাদ এবং কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবু।এছাড়াও জেলা বিএনপি নেতা মোহাম্মদ পলাশ, উপজেলা বিএনপির আহ্বায়ক এড. আবু হানিফ, সদস্য সচিব জি এস ফরিদ, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামালসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page