৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু পেকুয়ায় ৯ মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় গভীর রাতে গরু চুরি,নিঃস্ব পরিবারের আহাজারি। সিগারেট। তুমি আসবে ফিরে ফুলে ফুলে সুগন্ধি ছড়িয়ে। সাতকানিয়ায় জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান: ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে: এমপি শাহজাহান চৌধুরী
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বায়েজিদে ইছহাক ও মীর শোয়াইব শপিং কমপ্লেক্সের ঈদ বিক্রয় উৎসবের র‍্যাফেল ড্র সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ইমরান আহমদ নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের বায়েজিদ এলাকায় ক্রেতা-সাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ইছহাক শপিং কমপ্লেক্স ও মীর মোহাম্মদ শোয়াইব শপিং কমপ্লেক্সের যৌথ উদ্যোগে আয়োজিত ঈদ বিক্রয় উৎসব ২০২৬ -এর গ্র্যান্ড র‍্যাফেল ড্র। পবিত্র রমজান মাসজুড়ে চলা এই উৎসবে অংশগ্রহণকারী হাজারো ক্রেতার ভাগ্য নির্ধারিত হয় এই জমকালো আয়োজনের মাধ্যমে।বিজয়ীদের হাতে পুরস্কার তুলে প্রদান ক্রেতাদের কেনাকাটায় উৎসাহ দিতে এবারের উৎসবে মোট ২১টি আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছিল। র‍্যাফেল ড্রতে প্রথম পুরস্কার হিসেবে একটি রেফ্রিজারেটর জয় করেন মোঃ রবিউল। দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি এলইডি স্মার্ট টিভি জিতে নেন মোঃ জুবায়ের এবং তৃতীয় পুরস্কার মোবাইল সেট জয় করেন মোঃ রফিক। বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি আবু তালেব। প্রধান বক্তা ছিলেন একই সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:বায়েজিদ বোস্তামী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রফিকুল ইসলাম ভূইয়া।বায়েজিদ বোস্তামী ব্যবসায় সমবায় সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হারুন অর রশীদ।কমপ্যক্ট প্রোপার্টিজ-এর চেয়ারম্যান খোরশেদ আলম।এস.এম ইন্টারন্যাশনাল-এর স্বত্বাধিকারী মোহাম্মদ আল আমিন।অনুষ্ঠানে বায়েজিদ বিল্ডার্সের চেয়ারম্যান হাজী মোঃ এয়াকুব চৌধুরী, ভাইস চেয়ারম্যান ছমির উদ্দিন এবং ইছহাক শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী আবু সাঈদ মোহাম্মদ ইউনুস (আব্বাস) ও মীর মোহাম্মদ শোয়াইব শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী মীর মোঃ মোজাম্মেল উপস্থিত থেকে বিজয়ীদের অভিনন্দন জানান।বায়েজিদ বিল্ডার্স-এর ম্যানেজিং ডিরেক্টর শহিদুল ইসলাম শহিদ-এর সার্বিক সহযোগিতায় এবং ঈদ বিক্রয় উৎসব পরিচালনা কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বায়েজিদ থানা যুবদলের আহ্বায়ক অরুপ বড়ুয়া, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বাবু, ৪৪নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মামুন আলম এবং সদস্য সচিব জাফর আহমেদ খোকন।ঈদ বিক্রয় উৎসব পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম পাঠওয়ারী, যুগ্ম আহ্বায়ক মোঃ ছাইদুল ইসলাম শাহীন এবং সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল ইসলাম-এর নেতৃত্বে ইছহাক শপিং কমপ্লেক্সের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, সদস্য মুহাম্মদ সরওয়ার আলম ও মোহাম্মদ বাহার আলী সহ কমিটির সদস্যরা অনুষ্ঠানটি সফল করতে অক্লান্ত পরিশ্রম করেন।পুরস্কার বিতরণের পাশাপাশি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মোহাম্মদ রাশেদুল ইসলাম ও ছাইদুল ইসলাম শাহীন। পরিশেষে, আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম পাঠওয়ারীর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page