১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

বান্দরবানে গণভোটের পক্ষে প্রচারণা সভায় ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান উপদেষ্টা আদিলুর রহমান খানের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বান্দরবানে আয়োজিত প্রচারণা সভা ও উঠান বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থান ও জুলাই সনদের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এই সময় বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার শামীম আরা রিনি এবং বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান উপস্থিত ছিলেন ।শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বান্দরবান সদরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়াম এবং কুহালং ইউনিয়নের চড়ুই পাড়া এলাকায় বান্দরবান জেলা তথ্য অফিসের আয়োজনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ, প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “গণভোট হচ্ছে জনগণের সরাসরি মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে অংশগ্রহণ করতে হবে।” তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ও জুলাই সনদ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতীক, যা বাস্তবায়নে জনগণের সমর্থন অত্যন্ত জরুরি।তিনি ফ্যাসিবাদ ও স্বৈরতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণ তাদের গণতান্ত্রিক চেতনা ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে পারে।”অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা ও উঠান বৈঠকে গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগ এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page