২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নগরকান্দা সফর: শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠকে অংশগ্রহণ চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ দমনে জিরো টলারেন্সে কোস্ট গার্ড, অভিযান অব্যাহত পটিয়ায় ডিবি পুলিশের অভিযানে দূর্গম পাহাড় থেকে বিপুল অস্ত্র সহ আটক-২। আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই, ছুরিকাঘাতে যুবক আহত গণভোট, জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ২৭ জুলাই আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন ফরিদপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে খাল খনন কাজে অনিয়মের সংবাদ প্রকাশ, নথিপত্রে মিলছে সত্যতা চট্টগ্রামে ৩৩০০ ভবনে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু সাতকানিয়ায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বাগমারায় চাঞ্চল্যকর দ্বৈত হত্যা মামলার রহস্য উন্মোচন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,প্রতিনিধি >>> রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যাকারী আসামিকে ছিনিয়ে নেওয়া এবং পরবর্তীতে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ ফাহিম হোসেন (২৫)–কে নওগাঁ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।র‍্যাব সূত্রে জানা যায়, ২১ অক্টোবর ২০২৫ তারিখ রাত ২টা ৩০ মিনিটের দিকে নওগাঁ জেলার আত্রাই থানার গোয়ালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফাহিম আত্রাই থানার গোয়ালবাড়ী গ্রামের মোঃ আঃ রশিদের ছেলে।র‍্যাব জানায়, গত ৪ এপ্রিল ২০২৫ তারিখে রাজশাহীর বাগমারা উপজেলার রানশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাজ্জাক প্রামানিক নামের এক ব্যক্তিকে ধারালো ছুরি দিয়ে হত্যার অভিযোগ ওঠে আমিনুল ইসলাম ওরফে আমিরুলের বিরুদ্ধে। হত্যার পর স্থানীয়রা আমিরুলকে ধরে পুলিশের কাছে সোপর্দের প্রস্তুতি নিলে, প্রায় এক হাজারেরও বেশি উত্তেজিত জনতা লাঠি ও ইট নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করে। এ সময় হামলাকারীরা পুলিশকে পিটিয়ে জখম করে এবং হেফাজতে থাকা হত্যাকারী আসামিকে ছিনিয়ে নেয়।পরে একই দিন সন্ধ্যায় উত্তেজিত জনতা ছিনিয়ে নেওয়া আসামি আমিনুলকে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে হত্যা করে। এই নারকীয় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ভীতির সৃষ্টি হয়। দেশব্যাপী গণমাধ্যমে ঘটনাটি আলোড়ন তোলে।ঘটনার পর বাগমারা থানার পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা প্রায় এক হাজার জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এরপর আসামিরা আত্মগোপনে চলে যায়।ঘটনার তদন্তে র‍্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং ধারাবাহিক অভিযান চালিয়ে ইতোমধ্যে ৬ জন আসামিকে গ্রেফতার করেছে। সর্বশেষ অভিযানে পলাতক প্রধান আসামি ফাহিম হোসেনকে নওগাঁ থেকে গ্রেফতার করা হয়।র‍্যাব জানায়, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃত ফাহিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নগরকান্দা সফর: শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠকে অংশগ্রহণ
চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ দমনে জিরো টলারেন্সে কোস্ট গার্ড, অভিযান অব্যাহত
পটিয়ায় ডিবি পুলিশের অভিযানে দূর্গম পাহাড় থেকে বিপুল অস্ত্র সহ আটক-২।
আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই, ছুরিকাঘাতে যুবক আহত
গণভোট, জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
২৭ জুলাই আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন
ফরিদপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে খাল খনন কাজে অনিয়মের সংবাদ প্রকাশ, নথিপত্রে মিলছে সত্যতা

You cannot copy content of this page