২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা। সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার সাতকানিয়ায় কৃত্রিম জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বাংলাদেশ–মালদ্বীপ বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতি জোরদারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বাণিজ্য, ব্যবসা, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে মালদ্বীপ ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (MNCCI)-এর সভাপতি জনাব মোহাম্মদ মামদুহ এবং চেম্বারের পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। সোমবার বিকালে মালদ্বীপের রাজধানী মালে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণ, প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ জোরদার এবং মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠকে MNCCI-এর প্রতিনিধিরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, বিশেষত ব্যবসা, শিল্প, প্রযুক্তি ও অবকাঠামো খাতে অর্জিত সাফল্য সম্পর্কে মালদ্বীপে ইতিবাচক ধারণা তৈরি করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। MNCCI-এর পক্ষ থেকে সংকটকালীন সময়ে মালদ্বীপে পানীয় জলের সরবরাহে বাংলাদেশের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, যা দুই দেশের গভীর বন্ধুত্ব ও পারস্পরিক সহমর্মিতার প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে মালদ্বীপে ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্ষুদ্রঋণ (মাইক্রোক্রেডিট) ও আর্থিক অন্তর্ভুক্তি মডেল ব্যবহারের আগ্রহ প্রকাশ করা হয়।
জবাবে মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব ও জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতির গুরুত্বের ওপর আলোকপাত করেন এবং মালদ্বীপের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।হাইকমিশনার উল্লেখ করেন যে, আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে ট্রান্সশিপমেন্ট কার্যক্রম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য, লজিস্টিকস ও সরবরাহ ব্যবস্থায় নতুন সম্ভাবনার সৃষ্টি করছে। তিনি বাংলাদেশের বিস্তৃত শিল্পভিত্তি, প্রতিযোগিতামূলক উৎপাদন খাত, দক্ষ মানবসম্পদ এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে মালদ্বীপের সঙ্গে বহুমুখী বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতার সুযোগের কথা উল্লেখ করেন।একই সঙ্গে তিনি মালদ্বীপে কর্মরত বাংলাদেশি নাগরিকদের পরিশ্রমী ও পেশাদার ভূমিকার প্রশংসা করেন এবং স্থানীয় সংস্কৃতি ও ভাষার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতার কথা তুলে ধরেন।বৈঠকের শেষে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সংযোগ জোরদারে ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন। ট্রান্সশিপমেন্ট সম্ভাবনা কাজে লাগানো, বেসরকারি খাতের অংশীদারিত্ব বৃদ্ধি এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ জোরদারের মাধ্যমে বাংলাদেশ–মালদ্বীপ অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page