১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষ গ্রহণের অভিযোগে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী শাহ আলম (৪৮)–কে ঘুষের টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২–এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২–এর সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চাকরি থেকে অবসর নেওয়ার পর চতুর্থ শ্রেণির কর্মচারী মোহাম্মদ মোসাদ্দের মাসুদের (নিরাপত্তাপ্রহরী) অবসরসংক্রান্ত অফিসিয়াল কাগজপত্র ট্রেজারিতে পাঠানোর নামে ৯০ হাজার টাকা দাবি করেন শাহ আলম।মুসাব্বির আহমেদ বলেন, প্রথম দফায় ব্যাংক চেকের মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে ৭০ হাজার টাকা নেওয়া হয়। পরবর্তীতে বারবার চাপের মুখে আরও ২০ হাজার টাকা নগদ গ্রহণ করেন তিনি। অভিযান পরিচালনাকালে শাহ আলমের ড্রয়ার থেকে ওই নগদ টাকা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কক্ষ থেকে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রও জব্দ করা হয়েছে।দুদকে অভিযোগকারী মোহাম্মদ মোসাদ্দের মাসুদ বলেন, ‘চাকরি থেকে অবসর নেওয়ার পর আমার ফাইল ট্রেজারিতে পাঠাতে অফিস খরচের নামে ৯০ হাজার টাকা দাবি করা হয়। নানা ধরনের হয়রানি থেকে মুক্তি পেতে বাধ্য হয়ে আমি ব্যাংক চেকের মাধ্যমে ৭০ হাজার টাকা দেই।’এ বিষয়ে বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (এমসিএইচ) শামীমা আক্তার গণমাধ্যমকে বলেন, ‘অফিস সহকারী হিসেবে তার এমন আচরণ আগে কখনো আমার নজরে আসেনি। বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা প্রয়োজন।’অভিযানকালে উপস্থিত ছিলেন দুদকের উপপরিচালক রিয়াস উদ্দিন, সহকারী পরিচালক জসীম উদ্দীন, উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা ও আবুল হাসানসহ দুদক টিমের সদস্যরা। অভিযানে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারও উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page