১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার কমিটি অনুমোদন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্ট কর্তৃক অনুমোদিত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সারাদেশে শিশু কিশোর দের জাতীয় সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার নব গঠিত কমিটি অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। গতকাল রাত ০৯ টায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পরিচালক সুসান আনোয়ার চৌধুরী, কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত পুর্নাঙ্গ কমিটির তালিকা সংগঠনের ওয়েবসাইট ও ফেসবুক পেজে শেয়ার করেন।বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলার নব গঠিত কমিটিতে অযোগ্য, দূর্নীতিবাজ ও চক্রান্তকারীদের বাদ দিয়ে দীর্ঘদিনের ত্যাগী, সংস্কৃতিমনা, এবং যোগ্য ও শিক্ষিতদের সমন্বয়ে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে বলে মনে করছেন জেলার সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ। অনেক জল্পনা কল্পনা শেষে ইতিমধ্যে জেলার সভাপতি এবং সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠের তৃনমুল নেতাকর্মীদের নিয়ে কয়েকটি বর্ধিত সভার আয়োজন করা হয়। সেখান থেকে সকলের সহযোগিতা এবং পরামর্শে একটি গতিশীল এবং কার্যকরী নেতৃত্ব নির্বাচনের জন্য জেলা কমিটির যোগ্য ও ত্যাগী নেতাদের তালিকা কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়। কেন্দ্রীয় কমিটি কর্তৃক যাচাই বাছাই শেষে অভিজ্ঞ এবং নতুন প্রজন্মের সমন্বয়ে জেলা কমিটিকে অনুমোদন দিয়েছে ।কুড়িগ্রাম জেলা কমিটিতে পদ পেলেন যারা: বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার পরিচালক হয়েছেন মালা দেব, এছাড়াও জেলার সভাপতি হয়েছেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সঞ্জু, সাধারণ সম্পাদক পদে বিশিষ্ট ব্যবসায়ী, ঠিকাদার ও মানবিক বাংলাদেশ সোসাইটি কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক বানী ইসরাঈল বকসী লিনাদ, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব এবং দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম জি, রাব্বুল ইসলাম পাপ্পু ও,

প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হালিম মন্ডল।

১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে সংগঠনের
উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছেন যারা:
কুড়িগ্রাম সদর আসনের সাবেক সংসদ সদস্য, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলী, কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সমাজ সেবায় একুশে পদক প্রাপ্ত স্বনামধন্য আইনজীবী এবং উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিংকন, সাঈদ হাসান লোবান, অলক সরকার, নি.ম ক্রাউন, ছানালাল বকসী, আ,ন,ম ওবায়দুর রহমান, এবং সাবেক সংরক্ষিত আসনের এম পি নাজমিন সুলতানা নাজলী।দলটির কার্যনির্বাহী পরিষদের সদস্য হয়েছেন যারা:সাংবাদিক শ্যামল ভৌমিক, আশীষ বকসী, মোস্তাফিজার রহমান, পারভেজ হাসান, মোল্লা মামুন, এবং সাবেক জেলা পরিষদ মহিলা সদস্য অধ্যাপক মাহবুবা বেগম লাভলী।এছাড়াও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার পৃষ্ঠপোষকতায় যাদের নাম রয়েছে:আলহাজ্ব জাফর আলী, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক মোস্তাফিজার রহমান সাজু, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার জিল্লুর রহমান টিটু, যুবলীগ নেতা আনিছুর রহমান খন্দকার চাঁদ, কাঠালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা রেদোয়ানুল হক দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী লুতফর রহমান বকসী, শিক্ষানুরাগী, ব্যবসায়ী ও সমাজসেবক সাবেক অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, ও গ্রীন লাইফ হাসপাতালের পরিচালক ডা: অমিত কুমার বসু।এদিকে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কুড়িগ্রাম জেলা শাখার নবগঠিত কমিটির অনুমোদন দিয়ে তাতক্ষনিক ফোনে জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি সরোয়ার হোসেন সঞ্জু, সাধারণ সম্পাদক বানী ইসরাঈল বকসী লিনাদ এবং সাংগঠনিক সম্পাদক এম জি, রাব্বুল ইসলাম পাপ্পুকে অভিনন্দন জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইয়াছিন মোহাম্মদ।
পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে মিষ্টিমুখ করান নতুন কমিটির নেতৃবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page