২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

বগুড়ার শিবগঞ্জে আপন এর আয়োজনে বাল্যবিবাহ, আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনারোধে শিক্ষার্থীদের শপথ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রবিউল ইসলাম ক্রাইম রিপোর্টোর বগুড়া >>> সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দাঁড়িয়ে ডান হাত বুকে রেখে বাল্য বিবাহ, আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বগুড়া শিবগঞ্জের পাঁচ শতাধিক শিক্ষার্থী শপথ বাক্য পাঠ করালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।সোমবার (১ ৭ ফেব্রুয়ারি) উপজেলার পিরব গ্লোবাল মডেল স্কুলে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রয়াস নিরন্তর ( আপন) এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেন। শপথে শিক্ষার্থীরা বলেন আমরা বাল্যবিবাহ প্রতিহত করবো। নিজে বাল্যবিবাহ করবো না এবং কোথাও এমন বিয়ের খবর পেলে প্রশাসনকে জানাবো। আত্মহত্যার মত জঘন্যতম কাজ করবো না। ট্রাফিক আইন মেনে রাস্তা চলাচল করবো।এর আগে আমাদের প্রয়াস নিরন্তর ( আপন) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে বাল্যবিবাহ, আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনারোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান। গ্লোবাল মডেল স্কুলের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্সেদ, অত্র বিদ্যালয়ের সহ- সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, পরিচালক শফিক সরদার। এসময় উপস্থিত ছিলেন আমাদের প্রয়াস নিরন্তর ( আপন) এর সদস্য প্রভাষক মাহফুজুর রহমান, আসাদুল্লাহ, আব্দুর রহিম, রেশমা খাতুন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহজাদা কামাল হাসান শাওন সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বক্তরা বলেন এভাবেই সবাই যদি নিজ নিজ জায়গা থেকে আপনতের মতো পদক্ষেপ নেয় তাহলে আমরা একটি সুস্থ সমাজ গড়ে তুলতে সক্ষম হব। সবাই মিলে আত্মহত্যাবিহীন সমাজ গড়ে তুলতে পারবো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page