৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আজকের কাজ আজই শেষ করাই সরকারি কর্মচারীদের পবিত্র দায়িত্ব: ডিসি জাহিদ সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় আলোকিত জীবন গড়ি শাহপরীর দ্বীপ–সেন্টমার্টিন যাতায়াতে দুর্ভোগ নিরসনে কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ অ্যাডভোকেট নাজিয়া জাহানের দেবিদ্বারে নির্মাণকাজে বাধা, চাঁদা দাবি ও জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ শিবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবিদ্বারের গুনাইঘরে মাটি খেকোদের থাবায় ক্ষতবিক্ষত ফসলি জমি ৪নং বদল কোট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম কোন পথে হাঁটছে বাংলাদেশ? মহেশখালীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার-১৮
আন্তর্জাতিক:
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা
     
             

ফেনীর নাশকতা ও অগ্নিসংযোগ মামলার প্রধান আসামি কামাল গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> ফেনীতে পেট্রোল নিক্ষেপ সিএনজিতে অগ্নিসংযোগ ও নাশকতা মামলার প্রধান আসামী কামাল কে গ্রেফতার করেছে র‍্যাব ৷(০৯ এপ্রিল ২০২৪) ফেনী জেলার ফেনী মডেল থানাধীন রামপুরস্থ এলাকায় অভিযান পরিচালনা করা হয় ৷গ্রেফতারকৃত -মোঃ কামাল (২৮) ফেনী জেলার আরামবাগ এলাকার-আকবর’র ছেলে ৷চট্টগ্রাম র‍্যাব- ৭ সহকারি পরিচালক নুরুল আবছার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান৷ ভুক্তভোগী ভিকটিম মুরাদ হোসেন (২২) পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক। তিনি ফেনী শহর এলাকায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত ২৩ ডিসেম্বর ২০২৩ইং আনুমানিক ৯.১০ ঘটিকায় ফেনী জেলার ফেনী মডেল থানাধীন দাউদপোল কাঁচাবাজার সংলগ্ন বন্ধ মার্কেটের অটো-সিএনজি গ্যারেজে তার চালিত সিএনজি গাড়িটি মেরামতের জন্য নিয়ে আসেন। গ্যারেজের মিস্ত্রি অন্যান্য গাড়ির কাজে ব্যস্ত থাকায় ভিকটিমের চালিত সিএনজিটি গ্যারেজের সামনে রেখে গ্যারেজের ভিতরে অবস্থান করছিলেন। একই তারিখ আনুমানিক ১০ ঘটিকার সময় হঠাৎ করে বাহিরে আগুন দেখে ভিকটিম গ্যারেজ থেকে দ্রুত বাহির হয়ে দেখতে পায় যে, মোঃ কামাল (২৮) ও অজ্ঞাতনামা ৫/৬ জন দুস্কৃতিকারীরা তার সিএনজি গাড়ীতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যাচ্ছে। পরবর্তীতে ভিকটিমসহ গ্যারেজের মিস্ত্রি ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উল্লেখ্য, আসামি মোঃ কামাল সহ তার অন্যান্য অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা ঐ সময়ের চলমান হরতাল অবরোধের সমর্থনে নাশকতার উদ্দেশ্যে ভিকটিমের মুরাদ হোসেন চালিত অটোরিকশা সিএনজি গাড়ীতে পেট্রোল নিক্ষেপ করতঃ অগ্নিসংযোগ করে ক্ষতিসাধন করে ৷উক্ত ঘটনায় ভুক্তভোগী মুরাদ হোসেন বাদী হয়ে ফেনী জেলার ফেনী মডেল থানায় ০১ জন নামীয় এবং অজ্ঞাতনামা ০৫/০৬ জন আসামি করে একটি নাশকতার মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৫, জিআর নং-৬৬১, তারিখ-২৪/১২/২০২৩ ইংরেজি
র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতনামা পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে সূত্রে বর্ণিত মামলার প্রধান আসামি মোঃ কামাল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন রামপুরস্থ এলাকায় আগোপন করে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৯ এপ্রিল ২০২৪ ইং তারিখ আনুমানিক ০৭৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি মোঃ কামাল (২৮)কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ, বিএনপির হরতাল অবরোধের সমর্থনে নাশকতার উদ্দেশ্যে সিএনজি গাড়ীতে পেট্রোল নিক্ষেপ করে অগ্নিসংযোগ ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি এবং ভাংচুর করে নাশকতা সৃষ্টি করে বলে স্বীকার করে।গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

আজকের কাজ আজই শেষ করাই সরকারি কর্মচারীদের পবিত্র দায়িত্ব: ডিসি জাহিদ
সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময়
আলোকিত জীবন গড়ি
শাহপরীর দ্বীপ–সেন্টমার্টিন যাতায়াতে দুর্ভোগ নিরসনে কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ অ্যাডভোকেট নাজিয়া জাহানের
দেবিদ্বারে নির্মাণকাজে বাধা, চাঁদা দাবি ও জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ
শিবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
দেবিদ্বারের গুনাইঘরে মাটি খেকোদের থাবায় ক্ষতবিক্ষত ফসলি জমি
৪নং বদল কোট ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম

You cannot copy content of this page