মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী এলাকা থেকে যৌথবাহিনীর বিশেষ অভিযানে জুয়া খেলার সময় মাদক ও নগদ টাকাসহ ১৬ জন জুযারীকে আটক করার অভিযোগ পাওয়া গেছে।২৮ ডিসেম্বর মঙ্গলবার উপজেলার চরযোশরদী ইউনিয়নের চুরেরচর গ্রামে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ১৬ জন মাদক সংশ্লিষ্ট অপরাধী জু*য়া খেলার সময় আটক করে।মা*দক ও জু*য়া চক্রের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে মা*দ*ক দ্রব্য এবং অবৈধ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায় যে, বিগত কয়েক দিন ধরে নগরকান্দা সেনাবাহিনী ক্যাম্পে চরযশোরদী এলাকার এই জুয়া ও মাদক ব্যবসা নিয়ে একাধিক অভিযোগ আসছিল। বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণে উঠে আসে, চক্রটি এলাকার যুব সমাজকে ব্যবহার করে মাদক ও জুয়া একটি সুসংগঠিত নেটওয়ার্ক তৈরি করেছে।উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে ধারণ করে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে, নগরকান্দা থানা পুলিশের সমন্বয়ে এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ১৬ জনকে হাতেনাতে জুয়া খেলার সময় মাদকসহ আটক করা হয়। পরবর্তীতে আরো জানা যায় যে, এই সকল জুয়ারু ব্যক্তিরা মোকসেদপুর, ফরিদপুর, গোপালগঞ্জ থেকে আসে এবং নগরকান্দার এই এলাকায় বিভিন্ন জায়গায় জুয়া খেলে এবং মাদক সেবন করে । তাদের শরীর তল্লাশি করে ৫০৭ টি ইয়াবা ট্যাবলেট, ১,৪৪,৪৯২ টাকা, ১৪ প্যাকেট তাস, ১০টি ফিচার ফোন, ৯টি অ্যান্ড্রয়েড ও ৬টি গ্যাস লাইটার ফোন উদ্ধার করা হয।আটককৃত সকল আসামীকে নগরকান্দা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে জুয়া ও মাদক*বিরোধী আইনে মামলা প্রক্রিয়া চলছে।সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।এবং তথ্য প্রদান কারীর সকল পরিচয় গোপন রাখা হবে।











মন্তব্য