১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত গ্রেফতার, বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে ১৮ পুলিশ আহত, ওসি ক্লোজড দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা কক্সবাজারে ময়লার স্তূপে মিলল বন্দুক-ধারালো অস্ত্র চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ। পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত। নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও চট্টগ্রামে মেট্রোরেল-মনোরেল বিতর্ক: কোনোটিই এখন বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা সম্পত্তি বিক্রি ঠেকাতে চট্টগ্রামে বাবাকে হত্যা, দুই বছর পর গ্রেপ্তার ঘাতক ছেলে ও তার সহযোগী
আন্তর্জাতিক:
কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।।
     
             

ফরিদপুরের সদরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, পরিদর্শনে পুলিশ সুপার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি,ফরিদপুর >>> ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর কাজীর ডাঙ্গী গ্রামের কাজীবাড়িতে জমিজমা, বাড়িঘর ও বাগানের গাছ কাটা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় চাচা কাজী সিরাজুল হক ওরফে লাল মিয়া (৫৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নিহত কাজী সিরাজুল হক মৃত ইসমাইল কাজীর ছেলে। তিনি মানিকগঞ্জের বসুন্ধরা স্টিল মিলে চাকরি করতেন এবং দীর্ঘদিন ধরে ঢাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর ধরে তিনি গ্রামের বাড়িতে নিয়মিত বসবাস করতেন না। করোনা মহামারির সময় থেকে তিনি মূলত ঢাকাতেই অবস্থান করছিলেন।পরিবারের সদস্যরা জানান, ঈদুল আজহার পরদিন গ্রামের বাড়িতে আসেন কাজী সিরাজুল হক। পরিবারের দাবি, বাড়ির বাগানের গাছ কেটে নিয়ে যাওয়া এবং জমিজমা ও বাড়ির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ২৯ মে শুক্রবার বিকেল ৩টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।অভিযোগ রয়েছে, বাড়ি থেকে ঢাকায় ফেরার প্রস্তুতিকালে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। প্রথমে চাচাতো ভাই রানা কাজী (৩০)-কে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে কাজী সিরাজুল হককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত রানা কাজী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নিহতের পরিবারের অভিযোগ, সুমন কাজী (৩৫), তুষার কাজী, তাদের মা ডলি বেগম (৫৫), সুমনের স্ত্রী মিথিলা (৩০) এবং তুষারের স্ত্রী সুমাইয়া আক্তার সুইটি (২৫)সহ আরও কয়েকজন এ হামলার সঙ্গে জড়িত।ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে।নিহতের স্ত্রী সালমা আক্তার বলেন, “ঈদের পরদিন সকালে আমার স্বামী গ্রামের বাড়িতে যান। দুপুরে জুমার নামাজ আদায় করেন। আমাদের বাগানের গাছ কেটে বাড়িতে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে হয়তো বাকবিতণ্ডা হয়েছে। পরে ঢাকায় ফেরার সময় তারা আমার স্বামীকে নির্মমভাবে মারধর করে হত্যা করেছে। আমি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি চাই।”আহত রানা কাজীর স্ত্রী হালিমা সুলতানা বলেন, “আমার স্বামীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।”পরিবারের সদস্যদের দাবি, ঘটনার সময় ব্যবহৃত হাতুড়িটি কামরুল কাজী নামে এক ব্যক্তি নিয়ে যায় এবং বর্তমানে তার কাছেই রয়েছে।এদিকে, ২ জুন মঙ্গলবার সকাল ১১টার দিকে ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।পরিদর্শনকালে পুলিশ সুপার নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ন্যায়বিচার নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাছ কাটা ও বাড়ির জায়গাজমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে যারা এ ঘটনায় জড়িত, তারা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”চরভদ্রাসন থানার এসআই আসাদ এ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।নিহতের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করেছেন।সদরপুর থানার মামলা নং- ২৮/১৩১ তারিখ ৩০/০৫/২০২৬ ইং।নিহত কাজী সিরাজুল হকের মরদেহ ফরিদপুরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়েছে।স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে চলমান পারিবারিক বিরোধ ও সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্বের জেরেই এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত গ্রেফতার, বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে ১৮ পুলিশ আহত, ওসি ক্লোজড
দিনের চারটি ম্যাচই ড্র, বিশ্বকাপের ইতিহাসে বিরল ঘটনা
কক্সবাজারে ময়লার স্তূপে মিলল বন্দুক-ধারালো অস্ত্র
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন
ইতালিতে সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নতুন কমিটির শপথ।
পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিল ক্ষুদে ভক্তরাও

You cannot copy content of this page