কলমে :-নাজিম উদ্দিন।
*********************
ঘুঘু ডাকে গাছে বসে
আমরা শুধু শুনি,
ঘুঘু পাখি কান্না করে
আমরা তা জানি।
সংগী তার কাছে নেই
বুকে অনেক কষ্ট,
ভালোবাসা পায় না বলে
জীবনটাই নষ্ট।
তবু ঘুঘু ডেকে যায়
সঙ্গী আসবে নীড়ে,
ভালোবাসায় মগ্ন হবে
অনেক কথার ভিড়ে।


মন্তব্য