১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সমাবেশ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত সাতকানিয়ায় মে দিবসের বর্ণাঢ্য কর্মসূচি-প্রধান অতিথি শাহজাহান চৌধুরী শিবপুরে মহান মে দিবস পালিত পটুয়াখালীতে মে দিবস ও স্বাস্থ্য দিবস পালন: আলোচনায় শ্রমিকের নিরাপত্তা ও ন্যায্য মজুরি কক্সবাজারে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা কিশোর গ্রেফতার। বাঁশখালী ইকোপার্কের আতংক ছিনতাইকারী জসিম গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত অবশেষে পটিয়ায় নির্মিত হচ্ছে মিনি স্টেডিয়াম। চট্টগ্রামে কোস্ট গার্ডের হাতে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ ইপিজেডে কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

পুলিশের জালে দুই গরু চোর সহ পিকআপ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেলা প্রতিনিধি,নড়াইল >>> নড়াইলের লোহাগড়া উপজেলায় পিকআপ গাড়িতে ভদ্র ষ্টাইলে গরু চুরি করে পালানোর সময় মো.রুবেল শেখ (৪০) ও মাসুদ রানা (৩৫) নামের দুই গরু চোরকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। তবে এ ঘটনায় আরো তিন চোর পলাতক রয়েছেন।সোমবার (২০ অক্টোবর) রাত ৮ টায় লোহাগড়া থানার হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য  জানান লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম।গ্রেফতাররা হলেন, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর-মল্লিকপুর গ্রামের মিজানুর শেখের ছেলে রুবেল শেখ এবং একই গ্রামের আসাদুজ্জামানের ছেলে মাসুদ রানা।প্রেস ব্রিফিংয়ে ওসি মোঃ শরিফুল ইসলাম জানান, সোমবার ভোর রাতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তজিরুল ও রুহুল আমিনসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল রাত্রিকালীন টহল ডিউটি করছিলেন। পরে কুন্দসী মোড়ে একটি পিকআপ গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে তা থামার জন্য সংকেত দেয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক দিক পরিবর্তন করে দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে। এরপরে পুলিশ তাদের পিছু নিয়ে ধাওয়া করতে থাকে, এক পর্যায়ে কালনা চর-করফা মাদ্রাসার সামনে গেলে গরুসহ গাড়িটিকে আটক করে পুলিশ। এতে গাড়িতে থাকা কয়েকজন পালিয়ে গেলেও দুই চোরকে আটক করে পুলিশ। এসময় ১টি গরু যার আনুমানিক দাম ৫৫ হাজার টাকা ও চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করে পুলিশ।ওসি মোঃ শরিফুল ইসলাম আরো বলেন, আটক দুই চোরসহ ৫ জনের নাম উল্লেখ এবং ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুইজনকে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে আদালতে পাঠানো হবে এবং মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করবেন। এছাড়া পলাতক বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page