১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উত্তরণ নাট্যগোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়াতে গত ২৪ ঘন্টায় ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,কিছুটা বেড়েছে সবগুলো নদ-নদীর পানি। সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও ২ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে নৌ-পুলিশের এডিশন্যাল ডি আই জি মোঃ আব্দুল ওয়ারীশ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত মাদক ও কিশোর গ্যাংয়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক চুরির অভিযোগ: সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জুয়েল পেকুয়ার শিক্ষক আরিফ হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আজম পিবিআই’র হাতে গ্রেপ্তার দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যা: দুর্গতদের পাশে জামায়াত আমীর বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন চট্টগ্রামের চাঞ্চল্যকর শিশু ইরা হত্যা, ধর্ষক-খুনি বাবু শেখের মৃত্যুদণ্ড সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: গত ২৪ ঘন্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,বাড়ছে সবগুলো নদ-নদীর পানি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পাকিস্তানে সেনাবহরে সন্ত্রাসীদের অতর্কিত হামলা, নিহত ১১ সেনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সংগ্রহীত ছবি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় দেশটির সামরিক বাহিনীর ১১ জন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর রয়েছেন। বুধবার (৮ অক্টোবর) নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালেবান। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, প্রথমে রাস্তার পাশে স্থাপন করা বোমা সেনা কনভয়ের ওপর হামলা চালায়। এর পর বিপুল সংখ্যক সন্ত্রাসী অতর্কিতভাবে বন্দুক হামলা চালায়। পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন, এই ঘটনা ঘটেছে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় কুররাম জেলায়।

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিহত সেনারা পার্শ্ববর্তী ওরাকজাই সংলগ্ন জেলায় একটি অভিযানে অংশ নিয়েছিলেন। ওই অভিযানে ১৯ জন জঙ্গি নিহত হয়েছে। তবে পাকিস্তানি তালেবান দাবি করেছে, তাদের যোদ্ধারাই সরাসরি কনভয়ে হামলা চালিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষত নিরাপত্তা বাহিনীর ওপর হামলার সংখ্যা বেড়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, তেহরিক-ই-তালিবান পাকিস্তান দেশটির সরকার উৎখাত করে কঠোর ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্যেই তারা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়াচ্ছে।

আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পর আফগান সীমান্ত বরাবর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে জঙ্গি কর্মকাণ্ডের হার দ্রুত বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তের অপরাধ ও সন্ত্রাসী হামলার সঙ্গে স্থানীয় জঙ্গি গোষ্ঠীর সংযোগ ও তাদের পরিকল্পিত অভিযানগুলো দেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page