৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে সড়ক-ফুটপাত থেকে দুই শতাধিক দোকান উচ্ছেদ, হকারদের ক্ষোভ, নোটিশ ছাড়াই অভিযান ৬৩ বছরের অপেক্ষার অবসান, পতেঙ্গার তিন ওয়ার্ডে পৌঁছাচ্ছে ওয়াসার পানি সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে সুনই গ্রামের নাসিম নামে ১ জন নিহত। পটুয়াখালীতে জমি বিরোধে গ্রাম পুলিশ ও শিশুকে কুপিয়ে জখম, থানায় মামলা। নতুন বিএনপির’ দাপটের অভিযোগ, হাটপুকুরিয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

পটুয়াখালীতে জমি বিরোধে গ্রাম পুলিশ ও শিশুকে কুপিয়ে জখম, থানায় মামলা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালী সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক শিশু ও এক গ্রাম পুলিশ (চৌকিদার) সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কালিচান্না এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ জুন বেলা ১১টার দিকে পূর্ব শত্রুতার জেরে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মামলার বাদী মতিউর রহমানের বাড়ির সামনে চড়াও হয়। হামলাকারীরা প্রথমে তার শিশু সন্তান আবু সাঈদকে মারধর করতে করতে টেনেহিঁচড়ে পাশের একটি সড়কে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় শিশুটির চিৎকার শুনে তাকে বাঁচাতে স্থানীয় গ্রাম পুলিশ সদস্য মোয়াজ্জেম হাওলাদার এগিয়ে আসেন। তবে হামলাকারীরা তাকেও রেহাই দেয়নি। তারা মোয়াজ্জেমের ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। হামলায় তার হাতের কবজি ও তালু মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় আহত দুজনকে উদ্ধার করে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে দুজনেরই শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। বাদী মতিউর রহমান অভিযোগ করে বলেন, “পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে আমার শিশু সন্তান এবং তাকে বাঁচাতে আসা গ্রাম পুলিশের ওপর এই নৃশংস হামলা চালানো হয়েছে। হামলাকারীরা যাওয়ার সময় আমাদের প্রাণনাশের হুমকিও দিয়ে গেছে। আমরা এই অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার চাই। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page