১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
তারেক জিয়া পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাগেশ্বরীর জহিরুল হক জীবন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে সন্ত্রাসী উজির আলীসহ গ্রেপ্তার ১৬ রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের মামলার রায় ১৯ নভেম্বর চাটখিলে লাজ ফার্মার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, সমিতির নিয়ম মানতে ৭ দিনের সময়সীমা আদিতমারীতে বেপরোয়া ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনা সদস্য নিহত: আহত ১, চালক ও হেলপার আটক। আমার মনে নেই ক্ষত”” অসহায় মানুষের ভরসাস্থল: চট্টগ্রাম ডিসির গণশুনানিতে মিলল সহায়তা সাতকানিয়ায় বন্যার ৪ মাস পরও সংস্কার হয়নি সড়ক ও সেতু: পশ্চিম বাজালিয়ায় চরম জনদুর্ভোগ নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ, তথ্য সংগ্রহ কালে সংবাদকর্মীর উপরে হামলা
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

নতুন বাংলাদেশের হাল ধরতে যাচ্ছেন বিএনপি – রাঙ্গুনিয়ায় হুমাম কাদের চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নুরুল আবছার চৌধুরী নিজস্ব প্রতিবেদক,চট্রগ্রাম উত্তর >>> আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে দেবেন।এবং জানাবেন বিএনপি হাল ধরতে যাচ্ছেন।তারা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই।সামনের নির্বাচনে কোন ছাড় দেয়া হবে না। গত ১৬ বছরে অনেক পাতানো নির্বাচন দেখেছেন।এই ২০২৫ থেকে শুরু,আর কোন পাতানো নির্বাচন বাংলাদেশ দেখবে না৷
রাঙ্গুনিয়া উপজেলায় রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রচারে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।গত 
শনিবার বিকালে উপজেলার উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ মাঠে এ বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে হুমাম কাদের চৌধুরী আরও বলেন,এই ফ্যাসিস্ট আওয়ামী খুনি লীগ গত ১৭ বছরে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করে দেশকে দুর্নীতির স্বর্গ রাজ্যে পরিণত করেছিল।সীমাহীন লুটপাট দুর্ণীতির মাধ্যমে শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যখাত, বিচার বিভাগসহ প্রতিটি সেক্টর ধ্বংসের করে দেশকে তলাবিহীন জুড়িতে পরিনত করেছে।এ থেকে জাতিকে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে হলে তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।তিনি আরও বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি আসনে আমাদের প্রার্থী থাকবে৷ আপনাদের সকলের কাছে অনুরোধ করবো, আজকে রাঙ্গুনিয়ায় এসেছি,আপনাদের কাছে কিছু না কিছু চেয়ে যাবো।আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী সবসময় বলতো,এই রাঙ্গুনিয়ার মানুষের কাছ থেকে অনেক কিছু পেয়েছি।অনেক ভালবাসা পেয়েছি, অনেক সম্মান পেয়েছি।
তিনি বলেন, আজকে আপনাদের কাছ থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসেবে একটা জিনিস চাইবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে যেনো আর কোন গ্রুপিং না হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি পরিবার। পরিবারের সবাই যখন একসাথে থাকে, ততক্ষণ তারা মজবুত থাকে৷ আপনারা সকলেই একসাথে থাকবেন। তাহলেই রাঙ্গুনিয়া আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্যকে সাংসদ হিসেবে পাবো৷সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন,বার বার করে একটা প্রশ্ন সাংবাদিকরা আমাকে করেন,বলেন চৌধুরী সাহেব ইলেকশন করবেন কোথা থেকে৷ রাউজান,রাঙ্গুনিয়া নাকি ফটিকছড়ি। আমার একটাই জবাব থাকে,আমি রাঙ্গুনিয়া থেকেই লড়তে চাই৷এ্যাড. কামাল হোসেন চৌধুরীর সভাপতিত্ব ও মাকসুদুল হক চৌধুরী,ফারুকুল ইসলাম,হেলাল আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য মুহাম্মদ শওকত আলী নুর। প্রধান বক্তা ছিলেন, উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক মহসিন।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সি সহ-সভাপতি ইউসুফ চৌধুরী। উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক হাজী ইলিয়াস সিকদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, হেলাল উদ্দীন শাহ্,মসিউদ্দৌলা,একতিয়ার হোসেন, কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি ওয়াকিল আহমদ, সৈয়দ ফজলুল হক মিনা,সাবেক মেয়র নুরুল আমিন, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান মোঃ হোসেন,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সি. সহ-সভাপতি আনসুর উদ্দীন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশফাকুল হক হারুন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু বক্কর প্রমূখ।এদিকে দীর্ঘ ১৭ বছর পর বিএনপির এই সমাবেশ কে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে এক আনন্দময় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসমাবেশে এসে জনসভাকে জনসমুদ্রে পরিণত করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে সন্ত্রাসী উজির আলীসহ গ্রেপ্তার ১৬
রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯
ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের মামলার রায় ১৯ নভেম্বর
চাটখিলে লাজ ফার্মার বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ, সমিতির নিয়ম মানতে ৭ দিনের সময়সীমা
আদিতমারীতে বেপরোয়া ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনা সদস্য নিহত: আহত ১, চালক ও হেলপার আটক।
আমার মনে নেই ক্ষত””
সাতকানিয়ায় বন্যার ৪ মাস পরও সংস্কার হয়নি সড়ক ও সেতু: পশ্চিম বাজালিয়ায় চরম জনদুর্ভোগ
নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ, তথ্য সংগ্রহ কালে সংবাদকর্মীর উপরে হামলা

You cannot copy content of this page