৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে শেষ প্রস্তুতি, নিরাপত্তার দাবি আয়োজকদের চট্টগ্রামে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত পটিয়ায় ধলঘাট স্কুল এন্ড কলেজের, দিন দুপুরে ফ্যান চুরি। ঠাকূরগাঁওয়ে কুটির শিল্প উদ্যোতা প্রশিক্ষণ অনুষ্ঠিত। চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি রুহিয়াতে পিঠে সোলার প্যানেল, মাথার ওপর ফ্যান—রোদে কৃষকের অভিনব কৃষিকাজ কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড কল্যান সভা অনুষ্ঠিত নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

নগদ-রকেটে- বিকাশ চালু হচ্ছে আন্তঃলেনদেন, যেভাবে করা যাবে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

অনলাইন ডেস্ক >>> নগদ অর্থ লেনদেন কমাতে দেশে আন্তঃলেনদেন ব্যবস্থার নতুন দিক উন্মোচন করেছে বাংলাদেশ ব্যাংক। জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর মাধ্যমে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে ইন্টারঅপারেবল লেনদেন আগামী ১ নভেম্বর থেকে চালু হচ্ছে।

এই ব্যবস্থায় ব্যাংক থেকে সরাসরি বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য এমএফএস অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে। তবে এসব লেনদেনের ক্ষেত্রে নির্ধারিত হারে ফি প্রযোজ্য হবে।

গতকাল সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলারের মাধ্যমে নির্দেশনা জারি করেছে, যা দেশের সব ব্যাংক, এমএফএস এবং পিএসপির প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, আগামী ১ নভেম্বর থেকে এই আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে এবং ‘লাইভ’ লেনদেন শুরু হবে। এতে এনপিএসবি’র অবকাঠামো ব্যবহার করে সব ব্যাংক, এমএফএস এবং পিএসপির মধ্যে অর্থ লেনদেন সম্ভব হবে।

সার্কুলার অনুযায়ী, ব্যাংক থেকে মোবাইল একাউন্টে ১,০০০ টাকা পাঠাতে গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা চার্জ নেওয়া যাবে। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) থেকে মোবাইল একাউন্টে টাকা পাঠাতে খরচ হবে দুই টাকা, আর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট) থেকে ব্যাংকে টাকা পাঠাতে সর্বোচ্চ আট টাকা ৫০ পয়সা পর্যন্ত চার্জ প্রযোজ্য হবে।

এছাড়া ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থ স্থানান্তরের ক্ষেত্রেও পূর্বঘোষিত (ফেব্রুয়ারিতে জারি করা) নির্দেশনার আলোকে ফি কার্যকর থাকবে। প্রত্যেক লেনদেনের আগে গ্রাহককে প্রযোজ্য ফি সম্পর্কে জানাতে হবে। তবে প্রাপক পক্ষ (যিনি টাকা গ্রহণ করবেন) থেকে কোনো ধরনের চার্জ আদায় করা যাবে না।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page