৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ। বিয়ের ফাঁদ পেতে লাখ টাকা হাতিয়ে নিতেন ‘রাকিবা’: অবশেষে পুলিশের জালে প্রতারক চক্রের সদস্য। মালদ্বীপে বাংলাদেশী পণ্যের বিশাল সমাহার ঢাকা ট্রেডার্সের সৌজন্যে ঈদ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত। ঈদের ছুটিতেও পর্যটক সংকটে কুয়াকাটা। চট্টগ্রামের কর্নফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪ সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে আন্তর্জাতিক তদন্ত নতুন প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে যা জানালেন বাঁধন মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের শিকড় থেকে সুরেলা আকাশে রিয়া বড়ুয়া এক সঙ্গীতসাধকের অন্তহীন পথচলা চোর সন্দেহ ঘিরে সাতকানিয়ায় রণক্ষেত্র নিহত ১ গ্রেফতার ১
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

দেবীদ্বার ‘ন্যায়বিচারে নারীর প্রবেশাধিকার প্রকল্প’ কর্মসূচী ন্যায়বিচারে নারীর প্রবেশাধিকার ও অংশগ্রহণ নিশ্চিত না হলে নারী নির্যাতন ও সহিংসতা কমবে না-

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা >>> 
নারীর ন্যায়বিচারে প্রবেশাধিকার ও অংশগ্রহণ নিশ্চিত না হলে নারী নির্যাতন এবং সহিংসতা হ্রাস পাবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লা জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মোঃ জাহিদ হোসাইন।সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় দেবীদ্বার উপজেলার ৪ নং সুবিল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘ন্যায়বিচারে নারীর প্রবেশাধিকার প্রকল্পের’ আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিজেরা করি’-এর আয়োজনে এবং জিআইজেড বাংলাদেশ-এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচীর উদ্বোধনী সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “প্রত্যন্ত অঞ্চলের বহু নারীই জানেন না রাষ্ট্রের কাছে তাদের কী কী অধিকার রয়েছে। এই অজ্ঞতার সুযোগ নিয়ে তারা বঞ্চিত হচ্ছেন।”অনুষ্ঠানে সুবিল ইউনিয়নের মানবিক চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান, ‘নিজেরা করি’ সংস্থার কুমিল্লা অঞ্চল সমন্বয়ক আব্দুল জব্বারসহ ভূমিহীন সংগঠনের নেতৃবৃন্দ।কর্মসূচীতে মোট ৪১ জন ভুক্তভোগী বিনামূল্যে আইনি পরামর্শ গ্রহণ করেন। এর মধ্যে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও ব্লাস্টের জেলা সমন্বয়কারী ১৬ জনকে লিগ্যাল এইডে স্থানান্তরিত করেন।
ব্লাস্ট কুমিল্লার জেলা সমন্বয়কারী এডভোকেট মোঃ সানাউল্লাহ বলেন, “অস্বচ্ছল, বঞ্চিত নারী-শিশু, প্রতিবন্ধী, রূপান্তরিত লিঙ্গ এবং প্রান্তিক জনগোষ্ঠীর বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে কমিউনিটি ভিত্তিক লিগ্যাল এইড ক্যাম্প বাস্তবায়িত হয়েছে।”কর্মসূচীর সঞ্চালনায় ছিলেন প্রকল্পের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার গৌতম দে সরকার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page