৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

দেবীদ্বারে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবীদ্বার (কুমিল্লা) >>> ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে র‍্যালি
আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্ভোধন করা হয়েছে।সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় মৎস্য সপ্তাহ উদ্ভোধন উপলক্ষে দেবীদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা খামার ব্যাবস্থাপক মোঃ মামুনুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান নাফি, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ কাউছার মোল্লা, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ ইব্রাহীম খলিল, মৎস্যচাষী মোঃ আবুল হোসেন প্রমুখ।আলোচকরা তাদের বক্তব্যে বলেন, মিঠাপানির মাছ উৎপাদনে দেশের চাহিদা মিটিয়ে আমরা মাছ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছি। কিন্তু আমাদের দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তের পথে। আমাদের দেশীয় প্রজাতির মাছ রক্ষায় প্রশাসনের ব্যাবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন বক্তারা। বিষমুক্ত মাছ বাজারজাত করনের মাধ্যমে ভোক্তার অধিকার বজায় রাখতে বাজার মনিটরিংয়ের মাধ্যমে ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নজরদারি রাখার কথাও উঠে এসেছে আলোচনায়।সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় প্রয়োজনীয় খাল খনন প্রকল্প গ্রহন করা হবে। এক্ষেত্রে মাছ চাষীদের উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি আমাদের আরো সচেতন হতে হবে, যেমন পহেলা এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত নদী নালা খাল বিল অথবা যেকোনো জলাশয় থেকে শোল, গজার, টাকি দেশীয় প্রজাতির মা-বাবা মাছসহ পোনার ঝাঁক আহরন করা যাবে না। জলাশয়ে কারেন্ট জাল ব্যাবহার করে মাছ ধরা যাবে না, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

১৮/০৮/২০২৫ইং
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ভোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ পুকুরে মৎস পোনা অবমুক্ত, র্যা লী, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বক্তব্য রাখছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page