২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রতিমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ,শেরপুর-এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রবাসীদের স্বল্পব্যয়ী রেমিট্যান্স ব্যবস্থা নিয়ে বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহীর বৈঠক অনুষ্ঠিত আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি আগামী মাসে পূর্ণ সক্ষমতায় কাজ শুরু করবে চট্টগ্রাম বন্দরের সৌদি পরিচালিত আরএসজিটি টার্মিনাল নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পটিয়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক মেয়র আইয়ুব বাবুল পেকুয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা ১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

দেবিদ্বারে মাদরাসার দেয়াল চাপায় শিক্ষার্থীর মৃত্যু।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা >>> কুমিল্লায় একটি মাদরাসার পুরাতন দেয়াল ভাঙার সময় হঠাৎ ধসে পড়ে এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর কাশিফুল উলুম নামে একটি ক্বাওমী মাদরাসায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই মাদরাসার মুহতামীম আনিছুর রহমান ও আবদুল আজিজ পালিয়ে গেছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহত শিক্ষার্থী মো.সিফাত রহমান (১২)। সে দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের মাসুম রহমানের ছেলে। সিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান।প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যায় শিক্ষার্থীদের দিয়ে জোর করে মাদরাসার ভেতরের একটি পুরাতন দেয়াল ভাঙার কাজ করাচ্ছিলেন মাদরাসার মুহতামিম। ভাঙার সময় হঠাৎ দেয়ালের একটি অংশ সিফাতের ওপর চাপা পড়ে। পরে ভাঙা দেয়ালের অংশ সরিয়ে তাকে উদ্ধার করা হলে তাকে মৃত অবস্থ্য়া পাওয়া যায়।ছোট আলমপুরের প্রত্যক্ষদর্শী মো.খোরশেদ আলম বলেন, মুহতামীম আনিছুর রহমান ও আবদুল আজীজ দুই ভাই মাদরাসা পরিচালনা করছিলেন। সোমবার সন্ধ্যায় মাদরাসার মুহতামিম আজিজ ও আনিছুর রহমান জোর করে শিক্ষার্থীদের দিয়ে পুরাতন একটি দেয়াল ভাঙার কাজ করান। কয়েকজন শিক্ষার্থী এ কাজ করতে না চাইলেও তাদের দিয়েও জোর করে এমন ঝুঁকিপূর্ণ কাজ করায়। দেয়াল ভাঙার সময় দেয়ালের একটি বড় অংশ সিফাতের ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মুত্যৃ হয়। এসময় অন্য শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা গিয়ে দেয়ালের ভাঙা অংশ সরিয়ে সিফাতকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান রাত ১০ টার দিকে বলেন, ঘটনার পর পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে, তবে এর আগেই মাদরাসার মুহতামীম আবদুল আজীজ ও আনিছুর রহমান পালিয়ে যায়। নিহত সিফাতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সিফাতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তার স্বজনরা থানায় মামলা করলে আইনী প্রদক্ষেপ নেওয়া হবে। সিফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রতিমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান
সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ,শেরপুর-এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
প্রবাসীদের স্বল্পব্যয়ী রেমিট্যান্স ব্যবস্থা নিয়ে বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে ব্যাংক অব মালদ্বীপের প্রধান নির্বাহীর বৈঠক অনুষ্ঠিত
আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি
আগামী মাসে পূর্ণ সক্ষমতায় কাজ শুরু করবে চট্টগ্রাম বন্দরের সৌদি পরিচালিত আরএসজিটি টার্মিনাল
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
পটিয়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাবেক মেয়র আইয়ুব বাবুল
পেকুয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

You cannot copy content of this page