১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

দেবিদ্বারের গুনাইঘরে মাটি খেকোদের থাবায় ক্ষতবিক্ষত ফসলি জমি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

 

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর এলাকায় অবৈধ ড্রেজার দ্বারা চলছে কৃষি জমি থেকে মাটি কাটার মহোৎসব। প্রভাবশালী একটি চক্রের ড্রেজার মেশিনের কারণে চরম হুমকির মুখে পড়েছে স্থানীয় কৃষকদের জীবিকা ও উর্বর আবাদি জমি। প্রশাসনের পক্ষ থেকে এর আগে অভিযান পরিচালনা করা হলেও, তা উপেক্ষা করে ফের বহাল তবিয়তে চলছে এই অবৈধ কার্যক্রম। ​স্থানীয়দের অভিযোগ, উপজেলার ৯ নম্বর উত্তর গুনাইঘর ও ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অন্তত পাঁচটি ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে ফসলি জমি নষ্ট করা হচ্ছে। ​সোমবার (২৮ সেপ্টম্বর) সরেজমিনে গিয়ে জানা যায়, উত্তর গুনাইঘর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধলাহাস এলাকার আলমের বাড়ির উত্তর পাশে মরিচাকান্দা খালের সংলগ্ন ধলাহাস গ্রামের কৃষি মাঠে ড্রেজার চলছে। এছাড়া একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামপুর মাদ্রাসার পশ্চিম দিক এবং ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের গুনাইঘর বাজার সংলগ্ন দক্ষিণ পাশে পদ্মকোট যাওয়ার পথে বনকুট খোকন মুন্সির বাড়ির পূর্ব দিকের কৃষি মাঠেও ড্রেজার দ্বারা মাটি কাটা হচ্ছে। ৭ নম্বর ওয়ার্ডের গুনাইঘর পাঁচকুড়ি মুন্সিবাড়ির পশ্চিমে লাউয়াডুগির পূর্ব পাশের কৃষি মাঠেও চলছে একই বেপরোয়া তৎপরতা। ​১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন পরিষদের এক সদস্য জানান, উজানী জোড়া গ্রামের মনির মেম্বারের বাড়ির পাশে কৃষি জমি নষ্ট করে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। কিছুদিন আগে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে মেশিন ভাঙচুর ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে আসে। কিন্তু একদিন না যেতেই প্রশাসনের বাধা উপেক্ষা করে ক্ষমতার জোরে ফের ড্রেজার চালু করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করেই একটি প্রভাবশালী মহল এই অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ​স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জানা গেছে, মো. ফুল মিয়া, মো. জাকির হোসেন, মো. বাবুল মিয়া ও মো. কামরুল ইসলাম মুন্সির নেতৃত্বে এই মাটি কাটা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ড্রেজার দিয়ে অতিরিক্ত গভীর করে মাটি তোলায় আশপাশের উর্বর কৃষি জমিগুলোও ভেঙে খাদের সৃষ্টি হচ্ছে এবং আবাদ অনুপযোগী হয়ে পড়ছে।​ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, এসব অবৈধ কাজের প্রতিবাদ করতে গেলে তাদের নানা ধরনের হুমকি দেওয়া হয়। এ পরিস্থিতি চলতে থাকলে এলাকায় অচিরেই জলাবদ্ধতা ও তীব্র খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এমতাবস্থায় দ্রুত প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী। ​এ বিষয়ে জানতে চাইলে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, কৃষি জমিতে ড্রেজার দিয়ে মাটি কাটা সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে সরেজমিনে তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page