১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ এর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রকাশিত সংবাদের প্রতিবাদ এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত চতুর্থ নয়, অবস্থান ষষ্ঠ: সংসদে স্বীকারোক্তি প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? কাজে বিশ্বাসী, আশ্বাসে নয়: শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে চুয়েট ভিসি অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্টে বাংলাদেশ, টস জিতে ব্যাটিংয়ে স্বাগতিকরা
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় পরিবারকে সময় দিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলাইন লেভিট ফিলিস্তিন ইস্যুকে বিশ্বমঞ্চ থেকে মুছে ফেলার চেষ্টা করছে ইসরাইল: এরদোগান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান
     
             

দলমত নির্বিশেষে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

পাবনা, ১৬ মে, ২০২৩ (বাসস): রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ দেশের সর্বোচ্চ পদে তাঁর দায়িত্ব পালনে দল-মত নির্বিশেষে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেছেন।পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ সহযোগিতা কামনা করেন। একজন সাবেক সাংবাদিক হিসেবে তিনি পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য।এ সময় রাষ্ট্রপতি ছাত্র রাজনীতিসহ তাঁর রাজনৈতিক জীবন নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করেন। ওই সময়ে ছাত্র রাজনীতির সাথে তাঁর সাংবাদিকতা পেশার যথেষ্ট সামঞ্জস্য ছিল। অধুনালুপ্ত দৈনিক বাংলার বাণী থেকে তাঁর সাংবাদিকতা শুরু হয়েছিল।
মোঃ সাহাবুদ্দিন সত্তর দশকের ছাত্র রাজনীতির কথা স্মরণ করতে গিয়ে অনেক মেধাবী সাংবাদিক ও বিভিন্ন বামপন্থী সংগঠনের নেতাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।ছাত্রনেতা হিসেবে ছাত্রজীবনের বিভিন্ন দিক ও মতাদর্শের কথা উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, কোনো সমাজ ব্যবস্থা ধার করা যায় না।রাষ্ট্রপতি বলেন, জনগণের আকাক্সক্ষার ভিত্তিতে সমাজ গড়তে হবে।তিনি আরো বলেন, ‘আমি অনেক মতবাদ দেখেছি, কিন্তু শেখ মুজিবের আদর্শ বা মুজিববাদকে হৃদয়ে ধারণ করে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি।’বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন বলেন, ‘ওই সময়ে অন্য কোন মতবাদ কার্যকরী ছিল না, একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তাধারা ও আদর্শই সঠিকভাবে কাজ করছিল। তাঁর নেতৃত্বে, আমরা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করি।’রাষ্ট্রপতি এ সময় তাঁর সাংবাদিকতা জীবনের বিভিন্ন স্মৃতিমন্থন করে বলেন, ‘আমি এই প্রেসক্লাবে অনেক গৌরবময় ও উজ্জ্বল দিন অতিবাহিত করেছি।’
তিনি সাংবাদিকদের জানান, তিনি বিভিন্ন সময়ে মানুষের দুঃখ-দুর্দশায় তাদের পাশে দাঁড়িয়েছেন এবং কোন প্রকার উপহার বা উৎকোচ গ্রহণ না করে ৭০-৭৫ জনকে চাকরি দিয়েছি।রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আরো বলেন, ‘আমি সব সময়ই ত্যাগের রাজনীতি করেছি এবং কোন ধরনের রাজনৈতিক সুবিধা লাভের জন্য সম্পৃক্ত হইনি।’মোঃ সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং এটি রাষ্ট্রপতি হিসেবে তাঁর প্রথম পাবনা সফর।এর আগে রাষ্ট্রপতি পাবনা প্রেসক্লাবে পৌঁছালে সাংবাদিক নেতৃবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিবজিৎ নাগ, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ প্রমুখ বক্তব্য রাখেন।এর আগে বিএসআইসি শিল্প এলাকায় ‘স্কয়ার লাইফসায়েন্স লিমিটেড’-এর ফলক উন্মোচন করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
রাষ্ট্রপ্রধান এবং তাঁর সচিবগণ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের চারদিনের পাবনা সফরের দ্বিতীয় দিনে আজ সকালে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পরিদর্শন করেন।
রাষ্ট্রপতি সেখানে পৌঁছালে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী তাকে ফুল দিয়ে স্বাগত জানান। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে রাষ্ট্রপতি স্কয়ার লাইফ সায়েন্সেস লিমিটেডের উৎপাদন এলাকা পরিদর্শন করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page