১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান

  

দক্ষিণ চীন সাগরের হুয়াংইয়ান দ্বীপ নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দাবির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন স্পষ্ট করেছেন যে, হুয়াংইয়ান দ্বীপ চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি জোর দিয়ে বলেন, এই দ্বীপে জাতীয় প্রাকৃতিক সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠা ও তার পরিচালনা সম্পূর্ণভাবে চীনের সার্বভৌমত্বের আওতাভুক্ত বিষয়।

গুয়ো জিয়াকুন আরও বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের মন্তব্য করার নৈতিক বা আইনি অধিকার নেই। এছাড়া, দক্ষিণ চীন সাগর নিয়ে তথাকথিত অবৈধ ও অকার্যকর সালিশি রায়ের ওপর ভিত্তি করে ফিলিপাইনকে সমর্থন দেওয়া থেকেও ওয়াশিংটনকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

মুখপাত্র গুয়োর মতে, দক্ষিণ চীন সাগরে অহেতুক উত্তেজনা সৃষ্টি ও সংঘাত উসকে দেওয়া বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রকে। একই সঙ্গে সামুদ্রিক বিষয়কে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের বিরুদ্ধে অপপ্রচার চালানো থেকে সরে আসার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page