২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড

  

চীনের একটি পরীক্ষামূলক বুলেট ট্রেন মাত্র ৫.৩ সেকেন্ডে স্থির অবস্থা থেকে ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতি অর্জন করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে। হুবেই প্রদেশের দুংহু ল্যাবরেটরির মাত্র এক কিলোমিটার দীর্ঘ একটি পরীক্ষামূলক ট্র্যাকে এই ভারী ম্যাগলেভ ট্রেনটির সক্ষমতা যাচাই করা হয়। এই অভাবনীয় সাফল্য ভবিষ্যতে অতি উচ্চগতির যোগাযোগব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ম্যাগলেভ ট্রেনের মূল কার্যপদ্ধতি হলো চৌম্বক শক্তি ব্যবহার করে রেললাইনের সামান্য ওপরে ভেসে থাকা। এর ফলে ট্রেনের সঙ্গে লাইনের কোনো ঘর্ষণ হয় না। লাইনের চারপাশে থাকা কয়েলের মাধ্যমে উৎপন্ন চৌম্বক তরঙ্গ ট্রেনটিকে তীব্র গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। গবেষকরা প্রমাণ করেছেন যে, ট্রেনটি শুধু উচ্চগতিতেই ছুটতে সক্ষম নয়, বরং স্বয়ংক্রিয় ব্রেকিং সিস্টেমের মাধ্যমে এটিকে মসৃণভাবে থামানোও সম্ভব। পরীক্ষা শেষে ট্রেনটি মাত্র ২০০ মিটারের ব্যবধানে সম্পূর্ণ নিরাপদভাবে থেমে যায়।

গত ছয় মাসের মধ্যে এই ট্রেনটি নিয়ে তিনবার বিশ্বরেকর্ড ভাঙার ঘটনা ঘটল। ১.১ টন ওজনের এই ট্রেনটি প্রথম পরীক্ষা করা হয়েছিল ২০২৫ সালের জুন মাসে। সে সময় এটি সাত সেকেন্ডে ঘণ্টায় প্রায় ৬৫০ কিলোমিটার গতি তুলেছিল। পরবর্তী ধাপগুলোতে গবেষকরা গতি বৃদ্ধির সময় কমিয়ে এনে যথাক্রমে ঘণ্টায় প্রায় ৭০০ কিলোমিটার ও ৭৯৮ কিলোমিটার গতি অর্জন করে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছেন।

চীনের জাতীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি পরীক্ষামূলক চালনার মাধ্যমে গবেষকরা উচ্চক্ষমতার বিদ্যুৎ সরবরাহ, তড়িৎ-চৌম্বকীয় প্রপালশন, উচ্চগতির লেভিটেশন নিয়ন্ত্রণ এবং জরুরি ব্রেক ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তির সর্বোচ্চ সক্ষমতা যাচাই করেছেন। বর্তমানে চীন ও জাপানে চলাচলকারী ম্যাগলেভ ট্রেনগুলো সাধারণত ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে চলে। এছাড়া বিশ্বের দ্রুততম বাণিজ্যিক ম্যাগলেভ ট্রেন হিসেবে পরিচিত চীনের ‘ফুক্সিং’-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার।

এদিকে, চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরাও অতি উচ্চগতির ম্যাগলেভ প্রযুক্তি নিয়ে কাজ করছেন। তাদের একটি পরীক্ষায় ট্রেনটি মাত্র দুই সেকেন্ডে ঘণ্টায় ৬৯৭ কিলোমিটার গতি অর্জন করতে সক্ষম হয়েছে। যদিও এই প্রযুক্তির ট্রেনগুলো এখনো মানুষের যাতায়াতের উপযোগী নয়, তবে গবেষকদের প্রত্যাশা, এর মূল নীতিগুলো ভবিষ্যতে রকেট ও যুদ্ধবিমান উৎক্ষেপণব্যবস্থার উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

বর্তমানে বিজ্ঞানীরা বায়ুশূন্য টিউবের ভেতর ট্রেন চালানোর মতো অতি উচ্চগতির ম্যাগলেভ প্রযুক্তি নিয়েও গবেষণা করছেন। তবে এই ধরনের প্রকল্পের ক্ষেত্রে অবকাঠামোগত খরচ, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘ দূরত্বজুড়ে নিখুঁত ট্র্যাক নির্মাণ করা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

গত ছয় মাসের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো একই ট্রেন স্বল্প দূরত্বের ম্যাগলেভ গতিবৃদ্ধির বিশ্ব রেকর্ড ভাঙল।

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page