১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

তানোরে ৭ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ মাঠ জুড়ে হলুদের সমারহ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর উপজেলায় ৭ হাজার হেস্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। আলুর সবুজ পাতার মাঝে সরিষা ফুলের হলুদ সমারোহের ম-ম গন্ধে জনসাধারণ মাতোয়ারা হয়ে উঠেছে। সবুজের মাঝে হলুদের সমারোহে উপজেলার দিগন্ত মাঠ ভরে উঠেছে। স্রোতের মতো ছড়িয়ে পড়েছে সুগন্ধ আর এক অপরূপ দৃশ্য বিরাজ করছে মাঠগুলোতে। আলুর সবুজ পাতার ফাঁকে ফাঁকে দেখা দিয়েছে মনোমুগ্ধকর হলুদ ফুল, যা মহান সৃষ্টির এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে। অল্প খরচে বেশি লাভ হওয়ায় সরিষা চাষে এবার আগ্রহী হয়েছেন উপজেলার কৃষকরা।পাঁচন্দর ইউপির কৃষক রবিউল জানান, এবার আমাদের এলাকায় অনেকেই সরিষা চাষ করেছেন। সরিষা চাষে খরচ খুবই কম এবং ফলন ভালো হলে লাভও বেশি। এ ছাড়া সরিষা চাষে ঝুঁকি খুব কম। ওই এলাকার মুন্টু নামের কৃষক দুই বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। প্রতিটি গাছে হলুদ ফুল ফুটেছে। আলম নামের অন্য কৃষক দেড় বিঘা জমিতে এবং লুৎফর এক বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। সরিষার বয়স বর্তমানে প্রায় ২৫ থেকে ২৮ দিন। তানোর পৌর এলাকার কৃষক শাকিল জানান, এক বিঘা জমিতে প্রথমবারের মতো সরিষা বপন করেছি এবং ভালো ফলন পেয়েছি।প্রতিটি গাছে শোভা পাচ্ছে হলুদ ফুল। শাকিল আরও জানান, এক বিঘা সরিষা বপনের জন্য ৩০ কেজি ড্যাপ, ১৫ কেজি ইউরিয়া, ১৫ কেজি পটাশ, ১৫ কেজি জিপসার, দু-একবার কীটনাশক ও সেচের জন্য সাত-আট হাজার টাকা খরচ হয়। এক বিঘা জমিতে ৫-৬ মণ ফলন হলে লাভ বেশি। বর্তমানে এক মণ সরিষা বাজারে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ফলে ৫ মণ ফলন হলে ১৫ হাজার এবং ৬ মণ ফলন হলে ১৮ হাজার টাকা আয় হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, যেসব চাষাবাদে পানির সেচ কম লাগে, সেসব চাষাবাদ করতে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। আমাদের উপজেলায় ভূগর্ভে পানির স্তর হুমকির মুখে। যত কম পানি ব্যবহার হবে, আগামীর প্রজন্মের জন্য ততই ভালো হবে।তিনি আরও জানান, এবারে উপজেলার ৬ হাজার ৭৭০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। সরিষা চাষে রোগবালাই কম হয় এবং কীটনাশকের প্রয়োজনও খুব কম। তিন মাসের মধ্যে সরিষা উত্তোলন করা যায়। এক বিঘায় যে খরচ হয়, তার দ্বিগুণ লাভ পান চাষিরা। বিশেষ করে বাঁধাইড় ইউনিয়নের কৃষকরা আমবাগানেও সরিষা চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকার কারণে গাছে গাছে ফুল ফুটেছে এবং আশা করা যাচ্ছে চাষিরা কাক্সিক্ষত ফলন পাবেন। রোগবালাইয়ের সমস্যা দেখা দিলে কৃষি অফিসের মাঠকর্মী অথবা অফিসে এসে পরামর্শ নেয়ার কথাও জানান এই কর্মকর্তা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page