১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সমাবেশ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত সাতকানিয়ায় মে দিবসের বর্ণাঢ্য কর্মসূচি-প্রধান অতিথি শাহজাহান চৌধুরী শিবপুরে মহান মে দিবস পালিত পটুয়াখালীতে মে দিবস ও স্বাস্থ্য দিবস পালন: আলোচনায় শ্রমিকের নিরাপত্তা ও ন্যায্য মজুরি কক্সবাজারে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা কিশোর গ্রেফতার। বাঁশখালী ইকোপার্কের আতংক ছিনতাইকারী জসিম গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত অবশেষে পটিয়ায় নির্মিত হচ্ছে মিনি স্টেডিয়াম। চট্টগ্রামে কোস্ট গার্ডের হাতে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ ইপিজেডে কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

তানোরে হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু চাষীদের আন্দোলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি>>> রাজশাহী তানোর উপজেলায় আলু সংরক্ষণ হিমাগারের ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে চাষীরা একাধিকবার প্রতিবাদ জানালেও হিমাগার মালিকরা তাদের দাবিকে উপেক্ষা করে চলেছেন। সর্বশেষ, ৪ টাকা কেজি ভাড়া ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্তে চাষীদের ক্ষোভ চরমে পৌঁছেছে। আজ ( ১২/০১/২০২৫ তারিখ রবিবার)বিকাল ৩ টার সময় তানোরের গোল্লাপাড়া ফুটবল মাঠে চাষীদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও জেলা বিএনপির নেতা মিজানুর রহমান মিজান। এছাড়া মোহনপুর, পবা ও তানোর উপজেলার কয়েক শতাধিক আলু চাষী সভায় অংশগ্রহণ করেন।প্রধান অতিথি মিজানুর রহমান মিজান তার বক্তব্যে বলেন, “চাষীরা বছরের পর বছর কষ্ট করে ফসল ফলায়। কিন্তু হিমাগার মালিকরা তাদের কষ্টার্জিত আয়কে পুঁজি করে একচেটিয়া মুনাফা অর্জন করছে। হিমাগারের ভাড়া ৮ টাকা করা সম্পূর্ণ অন্যায়। এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।চাষীরা দাবি করেন, ৪ টাকা থেকে ৮ টাকা ভাড়া বৃদ্ধির ফলে তাদের লাভ তো দূরে থাক, ক্ষতির মুখে পড়তে হবে। তাদের বক্তব্য, পূর্বের প্রতিবাদ সভায় দাবি জানানো হলেও হিমাগার মালিকরা কর্ণপাত করেনি।সভা শেষে উত্তেজিত চাষীরা বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় রহমান হিমাগার-২ এর দিকে অগ্রসর হয়। সেখানে গিয়ে তারা বুকিং ব্যানার ছিঁড়ে ফেলে। বিক্ষোভকারীদের দেখে হিমাগার কর্তৃপক্ষ হিমাগার ছেড়ে পালিয়ে যায়। চাষীদের এই উত্তেজনা ও আন্দোলন এলাকায় উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে।

চাষীদের দাবি
১. হিমাগারের ভাড়া দ্রুত কমিয়ে পূর্বের পর্যায়ে আনা।
২. চাষীদের সাথে আলোচনা করে সঠিক সমাধানে পৌঁছানো।
৩. হিমাগার পরিচালনায় সিন্ডিকেট বন্ধ করা।
চাষীদের অভিযোগ, তাদের কষ্টের ফসলের ন্যায্য মূল্য না পেয়ে একদিকে ক্ষতির সম্মুখীন হতে হয়, অন্যদিকে হিমাগারের ভাড়া বৃদ্ধির বোঝা তাদের জন্য অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। চাষীদের দাবি, সরকার দ্রুত হিমাগারের ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে।
পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের ভূমিকা কী হয়, তা দেখার অপেক্ষায় আছেন ক্ষুব্ধ চাষীরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page