৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উলিপুর শহরের বাইপাস সড়ক নির্মাণে কুচক্রী নিল নকসা বাতিলের দাবিতে মানব বন্দ্বন ও স্মারক লিপি পেশ। কাপ্তাইয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার দেশীয় ফলের পুষ্টিগুণ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় বাতাসে লন্ডভন্ড ব্রাজিলের ৩শ মিটারের পতাকা। সখিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশ–মালদ্বীপের মধ্যে মৎস্য, কৃষি ও নীল অর্থনীতি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন চন্দ্রনাথ পাহাড়ের জঙ্গল থেকে ব্যবসায়ী আজিজ খলিফা হত্যার মূলহোতা গ্রেফতার। তারাগঞ্জে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নিত্যপণ্যের দাম না কমলে সরকার পতনের আন্দোলন: জামায়াত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাঁশখালীর নুরুল ইসলামের মৃত্যু।
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

তানোরের মালশিরা হাই স্কুলে বাণিজ্যে দেড় কোটি নেই কোন উন্নয়ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালশিরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগে ডোনেশনের নামে প্রায় দেড় কোটি টাকা বাণিজ্যে করা হয়েছে।বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এসব নিয়োগ বাণিজ্যে করা হয়েছে। কিন্তু বিদ্যালয়ের উন্নয়নে একটি টাকাও ব্যয় করা হয়নি।আওয়ামী লীগের ১৫ বছরে স্কুলে প্রধান ও সহকারী প্রধান শিক্ষকসহ আটজন শিক্ষক এবং ৪ জন কর্মচারী নিয়োগ দিয়ে স্কুলের উন্নয়নে ডোনেশনের নামে প্রায় দেড় কোটি টাকা বাণিজ্যে করা হয়।এদিকে ২০২০ সালে প্রধান শিক্ষক এবং ২০২৩ সালে সহকারী প্রধান শিক্ষকসহ ৪টি পদে কর্মচারী নিয়োগ দেয়া হয়। এসময় স্কুলের সভাপতি ছিলেন কামারগাঁ ইউপি (উত্তর) আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আলাউদ্দিন আলী প্রামানিক। এসব পদে নিয়োগে তিনি প্রায় ৮০ লাখ টাকা বাণিজ্যে করেন।সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, স্কুলের সাবেক সভাপতি নুরুজ্জামান ফটিক ও আলাউদ্দিন আলী প্রামানিক মিলেমিশে এসব টাকা লোপাট করেছে। সরেজমিন অনুসন্ধান করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে।জানা গেছে, বিগত ১৯৬৫ সালে উপজেলার সীমান্তবর্তী চৌবাড়িয়া হাট সংলগ্ন মালশিরা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বিগত ১৯৮৫ সালে স্কুলটি এমপিওভুক্ত হয়।সরেজমিন দেখা যায়, জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ মাটির ঘরে জীবনের ঝুঁকি নিয়ে কোমলমতি শিক্ষার্থীরা লেখা পড়া করছে। স্কুলে কোনো লাইব্রেরি, কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানার নাই। কিন্তু এই তিনটি পদে জনবল নিয়োগ করা হয়েছে। স্কুলের ভোকেশনাল শাখার অবস্থা আরো ভয়াবহ। দুটি ঘর দুটিই ময়লা-আবর্জনায় পরিপূর্ণ। বারান্দায় গরু-ছাগল বাঁধা,ঘরের ভিতরে ভাঙা-টেবিল, চেয়ার-বেঞ্চ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। ওদিকে ভাঙাচোরা শহীদ মিনার।চারপাশে দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনায় ভাগাড়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, এক শিক্ষকের বিরুদ্ধে মাদক কানেকশনের অভিযোগ রয়েছে। তার ডোপ টেষ্ট করা হলে প্রমাণ মিলবে।এসব বিষয়ে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক কফিল উদ্দিন বলেন, নিয়োগের কোন টাকা স্কুল উন্নয়নে দেয়া হয়নি, নিয়োগের সময় নিয়োগ কমিটির খাওয়া দাওয়ার ব্যয় নিজেকে করতে হয়েছে। সভাপতিকে একাধিকবার বলেও কোন কাজ হয়নি। এমনকি সভাপতি দলীয় প্রভাব খাটিয়ে তার পুত্রকে চাকরি দিয়েছেন। এসব বিষয়ে জানতে চাইলে স্কুল কমিটির সাবেক সভাপতি আলাউদ্দিন আলী প্রামানিক বলেন, নিয়োগের পুরো টাকা সাবেক এমপি ফারুক চৌধুরীকে দিতে হয়েছে। নিয়োগের আগে পুরো টাকা দেয়ার পর নিয়োগ বোর্ড বসানো গেছে। স্কুল উন্নয়নের জন্য কিছু টাকা চাইলেও দেননি। এসব বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

উলিপুর শহরের বাইপাস সড়ক নির্মাণে কুচক্রী নিল নকসা বাতিলের দাবিতে মানব বন্দ্বন ও স্মারক লিপি পেশ।
কাপ্তাইয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
দেশীয় ফলের পুষ্টিগুণ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত
পটিয়ায় বাতাসে লন্ডভন্ড ব্রাজিলের ৩শ মিটারের পতাকা।
সখিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চার
বাংলাদেশ–মালদ্বীপের মধ্যে মৎস্য, কৃষি ও নীল অর্থনীতি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন
চন্দ্রনাথ পাহাড়ের জঙ্গল থেকে ব্যবসায়ী আজিজ খলিফা হত্যার মূলহোতা গ্রেফতার।
তারাগঞ্জে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

You cannot copy content of this page