২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত পটিয়ায় জমির বিরোধ নিয়ে চাচাতো ভাইের হাতে জেঠা তো ভাই খুন। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের হাহাকার অর্ধেকের বেশি জমিই দখলে দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

তানোরের বাধাইড় ইউনিয়নে ৩০ কেজি চাউল বরাদ্দে অনিয়মের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নে সরকার নির্ধারিত ৩০ কেজি চাউল প্রদানের প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগকারী স্থানীয় বাসিন্দা মোঃ হুমায়ন কবির উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন দাখিল করেছেন।অভিযোগে তিনি উল্লেখ করেন, সরকার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য এই বিশেষ চাউল বরাদ্দ দিলেও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিতরণের সময় সম্পদশালী ও প্রভাবশালী ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এতে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হচ্ছেন।তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, মাষ্টার রোল নং ১৬–এর মোসাঃ মাহমুদা খাতুন (জাতীয় পরিচয়পত্র নং: ১৯৮৯৮১১৯৪২৭৭৬৪৪৩০৩), স্বামী মোঃ মুকুল, যিনি কলমা ইউনিয়নের কেওয়াপাড়া গ্রামের বাসিন্দা, অথচ বাধাইড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাউল কার্ডের সুবিধাভোগী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। অভিযোগকারীর দাবি, মাহমুদা খাতুন বিত্তশালী পরিবারের সদস্য, অথচ তিনি অসহায়দের প্রাপ্য বরাদ্দ থেকে অন্যায়ভাবে সুবিধা নিচ্ছেন।এ বিষয়ে অভিযুক্ত মাহমুদা খাতুনের স্বামী ও কলমা ইউনিয়নের বিএনপি নেতা মুকুল বলেন, “আমার স্ত্রীর বাপের বাড়ি বাধাইড় ইউনিয়নে। তাই ওখান থেকে চাউল কার্ড করা হয়েছে। এতে কোনো অনিয়ম নেই।” তবে অভিযোগকারী দাবি করেন, প্রশাসন তদন্ত করলে আরও অনেক বিত্তশালী পরিবারের নাম সামনে আসবে, যারা অবৈধভাবে এই সুবিধা পাচ্ছেন।স্থানীয়রা জানান, এভাবে প্রভাবশালীদের নাম অন্তর্ভুক্ত হওয়ায় প্রকৃত অসহায়রা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page