২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ: বন্যপ্রাণী ও বনাঞ্চল রক্ষায় বড় চ্যালেঞ্জ সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ অনুষ্টানে রাজাপুরা পীর হোসাইনীয় সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ লিংক রোডে সোলাইমান ধলু হত্যা মামলার পলাতক আসামি হাছন গ্রেপ্তার আড়াইহাজারে জামায়াতের ‘রাসূল (সা.)-এর বিপ্লবী জীবন’ শীর্ষক আলোচনা সভা রুহিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস র‍্যালি ঈদগাঁওয়ে জেলা প্রশাসকের পরিদর্শন, মতবিনিময় ও সহায়তা বিতরণ কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
আন্তর্জাতিক:
জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপে ইরান কি আরও কঠোর সামরিক পথে হাঁটবে? বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত সিরিয়ায় বেসামরিক গাড়িতে ড্রোন হামলা: তীব্র নিন্দা জানাল কাতার জন্মহার বাড়াতে সিঙ্গাপুরের বড় উদ্যোগ: পরিবারপ্রতি ৪০ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা চীনের গুয়াংজু ও সিডনির মধ্যে ফেডএক্সের সরাসরি কার্গো ফ্লাইট চালু ব্রিকস সম্মেলনে যোগ দিতে ৪০০ সদস্যের বহর নিয়ে ভারত সফরে আসছেন শি জিনপিং
     
             

ঢাকা- মালে রুটে ফের সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিল মালদ্বীবিয়ান এয়ারলাইন্স।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> বাংলাদেশ–মালদ্বীপ বিমান যোগাযোগ জোরদার মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা মালদিভিয়ান–এর মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠান আইল্যান্ড এভিয়েশন সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ইব্রাহিম ইয়াস এবং সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম–এর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন এবং বিমান যোগাযোগ, বাণিজ্য, পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগ আরও সম্প্রসারণে সহযোগিতা জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।ব্যবস্থাপনা পরিচালক জনাব ইব্রাহিম ইয়াস মান্যবর হাইকমিশনারকে অবহিত করেন যে, মালদিভিয়ান এয়ারলাইন্স বাংলাদেশ–মালদ্বীপ রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে। তিনি জানান, মালদ্বীপে বসবাসরত বৃহৎ বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠীর চাহিদা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা দুই দেশের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় করবে।তিনি আরও উল্লেখ করেন যে, যাত্রী পরিবহন, কার্গো কার্যক্রম, পর্যটন উন্নয়ন এবং মালদ্বীপকে একটি আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে প্রতিষ্ঠায় মালদিভিয়ান এয়ারলাইন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, যা বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে।মান্যবর হাইকমিশনার এ উদ্যোগকে স্বাগত জানান বৈঠকে জানানো হয় যে, ২০২৬ সালের ১২ মার্চ থেকে মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হবে, যা সপ্তাহে দুই দিন—রবিবার ও বৃহস্পতিবার পরিচালিত হবে। ফ্লাইটগুলো ঢাকায় ভোরবেলায় অবতরণ করবে, ফলে যাত্রীদের জন্য অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে সংযোগ নেওয়া আরও সহজ হবে।কর্তৃপক্ষ জানায় যে, এ রুটে রিটার্ন টিকিটের মূল্য শুরু হবে ৩৯৯ মার্কিন ডলার থেকে, এবং যাত্রীরা ৩০ কেজি চেকড ব্যাগেজ সুবিধা ও বিনামূল্যে খাবার পাবেন। ইতোমধ্যে এ ফ্লাইটগুলোর জন্য টিকিট বুকিং চালু হয়েছে।বৈঠকের শেষে উভয় পক্ষ বিমান যোগাযোগ বৃদ্ধি, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিতকরণ এবং পর্যটন ও জনগণের যাতায়াত সহজীকরণে ভবিষ্যতেও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি সমাপ্ত হয় এবং এ উপলক্ষে মান্যবর হাইকমিশনার ও ব্যবস্থাপনা পরিচালক একে অপরকে উপহার বিনিময় করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ: বন্যপ্রাণী ও বনাঞ্চল রক্ষায় বড় চ্যালেঞ্জ
সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ অনুষ্টানে রাজাপুরা পীর হোসাইনীয়
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
লিংক রোডে সোলাইমান ধলু হত্যা মামলার পলাতক আসামি হাছন গ্রেপ্তার
আড়াইহাজারে জামায়াতের ‘রাসূল (সা.)-এর বিপ্লবী জীবন’ শীর্ষক আলোচনা সভা
রুহিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস র‍্যালি

You cannot copy content of this page