৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাতামুহুরিতে ডাকাতির পর মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ,গ্রেপ্তার ৬ সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত উলিপুর শহরের বাইপাস সড়ক নির্মাণে কুচক্রী নিল নকসা বাতিলের দাবিতে মানব বন্দ্বন ও স্মারক লিপি পেশ। কাপ্তাইয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার দেশীয় ফলের পুষ্টিগুণ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় বাতাসে লন্ডভন্ড ব্রাজিলের ৩শ মিটারের পতাকা। সখিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশ–মালদ্বীপের মধ্যে মৎস্য, কৃষি ও নীল অর্থনীতি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন চন্দ্রনাথ পাহাড়ের জঙ্গল থেকে ব্যবসায়ী আজিজ খলিফা হত্যার মূলহোতা গ্রেফতার। তারাগঞ্জে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জয়ে শাকিল-জুয়েল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিসুর রহমান মিঠু ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে ভোটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম শান্ত।শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক মিলনায়তনে ভোটশেষে ফলাফল ঘোষণা করেন ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মো. সাকের উল্লাহ।সহাকরী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক কামরুল হাসান, জয়নাল আবেদিন বাবুল।এরআগে দুপুর ১২টার দিকে সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিকেল ৩টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ হয়। ৫২ জন ভোটারের মধ্যে ৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।প্রধান নির্বাচন কমিশনার সাকের উল্লাহ বলেন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩ টি পদের মধ্যে ৫টি পদে প্রতিদ্বন্দ্বি থাকায় সেগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট হয় ও অবশিষ্ট ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।তিনি বলেন, সভাপতি পদে শাকিল আহমেদ (দেশ টিভি/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল আউয়াল (সিএনআই এশিয়া ডটনিউজ) ৫ ভোট ও জহিরুল ইসলাম (দৈনিক ভোরের বাতায়ান) ৫ ভোট পরাজিত হন।সাধারণ সম্পাদক পদে জুয়েল ইসলাম শান্ত (দৈনিক ভোরের আকাশ) ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জুনাইদ কবির (দৈনিক প্রতিদিনের সংবাদ) ২১ ভোট পেয়ে পরাজিত হন।এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মাজেদুর রহমান (দৈনিক ভিন্নবার্তা) ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুজন আলী (দৈনিক প্রতিদিনের সময়) ১৬ ভোট পেয়ে পরাজিত হন। ক্রীড়া সম্পাদক পদে আব্দুল্লাহ আল সুমন (পত্রিকা একাত্তর) ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোমিনুল ইসলাম মোমিন (দৈনিক বিশ্ব মানচিত্র) ১৫ ভোট পেয়ে পরাজিত হন। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুর রাজ্জাক বাপ্পী (দৈনিক অন্যদিগন্ত) ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ওমর ফারুক (দৈনিক আলোকিত নিউজ) ৬ ভোট পেয়ে পরাজিত হন।এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছেন- সহ-সভাপতি পদে অ্যাড. আহসান হাবীব বুলবুল (দৈনিক আমার সংবাদ), সহ-সাধারণ সম্পাদক নাহিদ রেজা (দ্যা ট্রাইবুন্যাল), দপ্তর সম্পাদক রহিম শুভ (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), অর্থ সম্পাদক ওয়াদুদ হোসেন (দৈনিক সংবাদ সারাবেলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ জামান (দৈনিক বাংলা লাইভ টুয়েন্টিফোর ডটকম) ও নির্বাহী সদস্য রহিম উল আলম খোকন, তারেক হোসেন ও আব্দুল আজিজ আরিফ।প্রধান নির্বাচন কমিশনার সাকের উল্লাহ বলেন, সুন্দর পরিবেশে সাংবাদিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্ব নির্বাচিত করেন; নির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। আশা করি নির্বাচিত কমিটি সুন্দর ভাবে দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনককে শক্তিশালী করবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page