৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ। বিয়ের ফাঁদ পেতে লাখ টাকা হাতিয়ে নিতেন ‘রাকিবা’: অবশেষে পুলিশের জালে প্রতারক চক্রের সদস্য। মালদ্বীপে বাংলাদেশী পণ্যের বিশাল সমাহার ঢাকা ট্রেডার্সের সৌজন্যে ঈদ সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত। ঈদের ছুটিতেও পর্যটক সংকটে কুয়াকাটা। চট্টগ্রামের কর্নফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪ সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগে আন্তর্জাতিক তদন্ত নতুন প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে যা জানালেন বাঁধন মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের শিকড় থেকে সুরেলা আকাশে রিয়া বড়ুয়া এক সঙ্গীতসাধকের অন্তহীন পথচলা চোর সন্দেহ ঘিরে সাতকানিয়ায় রণক্ষেত্র নিহত ১ গ্রেফতার ১
আন্তর্জাতিক:
মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের
     
             

টিকিটের দাম কমাল বিসিবি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্পোর্টস রিপোর্টার >>> এশিয়া কাপের আগের ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন সিরিজে যারা মাঠে বসে খেলা দেখতে আগ্রহী তাদের সুখবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।গত জুলাই মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। সে সিরিজের তুলনায় অর্ধেক দামে নেদারল্যান্ডস সিরিজ দেখতে পারবে ভক্তরা। পাকিস্তান সিরিজে মাঠে বসে খেলা দেখার জন্য খরচ করতে হয়েছে সর্বনিম্ন ৩০০ টাকা। তবে ১৫০ টাকা খরচ করেই বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার আসন্ন সিরিজ দেখা যাবে।কুড়ি ওভারের সিরিজটির সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজটিকে সামনে রেখে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। ১৫০ টাকা খরচ করেই গ্রিন হিল ও শহীদ তুরাব স্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবেন ভক্তরা।শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিটের মূল্য ২৫০ টাকা। ক্লাব হাউজের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ড এবং ডিরেক্টর এনক্লোজারে বসে খেলা দেখার জন্য গুনতে হবে ২ হাজার টাকা। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ছয়টা থেকে নিজেদের অনলাইন প্ল্যাটফর্মে টিকিট ছাড়বে বিসিবি।আগামী ৩০ আগস্ট সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ১ ও ৩ সেপ্টেম্বর বাকি ম্যাচ দুটি খেলবে তারা। তিনটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page