১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

জৈন্তাপুরে ২৯৬ কেজি ভারতীয় চা- পাতা উদ্ধার করেছে পুলিশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট

জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে অবৈধ পথে ভারতীয় সিমান্ত অতিক্রম করে আনা ৮ বস্তা চা পাতা সহ একটি টাটা এইস পিকআপ গাড়ী আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ই ডিসেম্বর) জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে নয় ঘটিকার সময় উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ।এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক রসুল আহমেদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কানাইঘাট থেকে ছেড়ে আসা নাম্বার প্লেটবিহীন একটি এইস পিকআপ গাড়ী ফতেহপুর ইউনিয়নের পুর্ব বালিপাড়া এলাকায় বার্নিটুক টু গাছবাড়ী সড়কে এসে পৌছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীতে থাকা চালক ও চা পাতার মালিক পালিয়ে যায়।

পুলিশ এসে গাড়ী থেকে ৮ বস্তা (২৯৬ কেজি) চাপাতা সহ এইস পিকআপ গাড়ীটি আটক করে। উদ্ধার করা চা- পাতার বাজারমূল্য প্রায় ষাট হাজার টাকা বলে জানায় পুলিশ।এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম চা পাতা সহ গাড়ী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্তো ঘটনায় চোরাকারবারি চাপাতার মালিকের পরিচয় সনাক্ত করা হয়েছে। পুলিশ বাদী হয়ে একজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page