৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দরে কার্যক্রম শুরু, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত চট্টগ্রামে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন,৬ শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ ৪০০ গজের ভিতর সাধারণ ভোটারদের মোবাইল ব্যবহার নিয়ে কঠোর নির্দেশনা পটিয়ায় হৃদয় নামের এক তরুণের আত্মহত্যা। চট্টগ্রাম-১১ আসনে দাঁড়ি পাল্লার সমর্থনে নারী মিছিলে মহিলাদের ঢল চট্টগ্রাম বন্দর সচল রাখতে সরকার কঠোর হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা অচল চট্টগ্রাম বন্দর, সংকটে জাতীয় অর্থনীতি, মূক্তি কিভাবে! সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক চট্টগ্রামে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণ অভ‍্যুত্থানে চট্টগ্রাম জেলার সকল শহীদদের স্মরণে সভা
  • জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণ অভ‍্যুত্থানে চট্টগ্রাম জেলার সকল শহীদদের স্মরণে সভা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিউজ ডেক্স>>> প্রত্যেক শহীদ পরিবার থেকে অন্তত একজনকে চাকরি প্রদান করার বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে,আহতদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা ও আর্থিক সহায়তা করা হচ্ছে।সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া সাপেক্ষে আহতদের তালিকা প্রণয়ন চলমান থাকবে- জুলাই গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণসভায় জেলা প্রশাসক ফরিদা খানম।জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার গণ অভ‍্যুত্থানে চট্টগ্রাম জেলার সকল শহিদের স্মরণে ও মহানগরে আহতদের পরিবারের সদস‍্যদের উপস্থিতিতে স্মরণসভা আজ ২৬ নভেম্বর বিকালে চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানমের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জনাব মোঃ তোফায়েল ইসলাম বলেন, “এই অভ্যূত্থানে যারা নিহত হয়েছেন,তাদেরকে কোন কিছুর বিনিময়ে সান্ত্বনা দেয়া যাবে না,চাটুকারিতা থেকে বের হয়ে নিজেদের পেশাদারিত্ব দিয়ে কাজ করতে হবে।” বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বলেন, “যারা অপরাধী তাদেরকে ছাড় দেয়া হবে না, সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে।” এতে আরো বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার এস এম মোস্তাইন হোসেন,চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম, বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ ও খান তালাত মাহমুদ রাফি প্রমুখ।স্মরণ সভায় ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস‍্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page