২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মালদ্বীপ প্রবাসী সহ দেশ ও প্রবাসের সর্বস্তরের মুসলমানদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ খলিলুর রহমান। সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজন মানববন্ধন। মালদ্বীপে অসুস্থ প্রবাসী বাংলাদেশির পাশে দাড়াল বাংলাদেশ হাইকমিশন হবিগঞ্জের নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষন! সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন নিজস্ব বই ছাপিয়ে ইউপি সচিবের রাজস্ব আদায়ের অভিযোগ লোপাটের আশঙ্কা নবীনগর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব নজরুল ইসলাম নজু মোংলা পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

জগন্নাথপুরের কুবাজপুর গ্রামে এক প্রবাসীর দৃখলকৃত বসতবাড়ি আদালতের মাধ্যমে উদ্ধার এবং চাবি হস্তান্তর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>>

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে একটি বসতবাড়ি নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা চলার পর লন্ডন প্রবাসী জাবের আহমেদ বাড়িটি ফিরে পাওয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত বাড়ির সামনে প্রবাসীর পক্ষে ছাতক উপজেলার চরমহল্লা ইউপির চড়বারুকা গ্রামের তার খালাতো ভাই মো. রাজ্জাক হোসেন এবং প্রতিপক্ষ একলি বেগমের পক্ষে তার ভাইয়ের ছেলে জুয়েল মিয়ার উপস্থিতিতে দখলকৃত বাড়ির চাবি ও হস্তান্তর করা হয়।মো. রাজ্জাক হোসেন লিখিত বক্তব্যে উল্লেখ করেন ২০১৫ সালে লন্ডন প্রবাসী জাবের আহমদের ৪২ শতকের বাড়িতে বিল্ডিং ঘরটি সহ পুরো বাড়িটি দখল করে নেন প্রবাসীর খালা উপজেলার কলকলিয়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের একলি বেগম। ২০১৫ সাল থেকেই দখলকৃত বসতঘরটি দখলের পর থেকে দু”পক্ষই নিজেদের দাবি করে পক্ষে বিপক্ষে ১৫/২০ মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন মামলাগুলো চলমান থাকার কাগজপত্র যাচাই বাচাই করে বিজ্ঞ আদালত লন্ডন প্রবাসী জাবের আহমদের পক্ষে রায় প্রদান করেন। রায় পাওয়ার পর প্রতিপক্ষ একলি বেগমের ভাইয়ের ছেলে জুয়েল মিয়া সাংবাদিকদের সামনে লন্ডন প্রবাসী জারেব মিয়ার পক্ষের মো. রাজ্জাক মিয়ার নিকট বাড়ির চাবি হস্তান্তর করেন। উল্লেখ্য জাবের আহমদ দীর্ঘদিন ধরে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করায় তার এই কুবাজপুরের বসতবাড়িটি দেখাশুনার দায়িত্বে ছিলেন খালাতো ভাই ছাতকের রাজ্জাক হোসেন। রাজ্জাক হোসেন সব সময় ঐ বাড়িতে না থাকার সুবাদে প্রতিপক্ষ হাবিবপুর গ্রামের প্রবাসীর খালা একলি বেগম তার ভাইয়ের ছেলে জুয়েল মিয়াকে দিয়ে বাড়িটি দখল করে নেন এবং জুয়েল মিয়া ঐ বাড়িতে একটি টিনের ঘর বানিয়ে বসবাস করলে বিল্ডিংয়ের বাড়িটি অন্য দুটি পরিবারের নিকট মাসিক ভাড়ায় দিয়ে দেন। বাড়িটির আনুমানিক মূল্যে ত্রিশলাখ টাকা হবে। খালা একলি বেগমের প্রভাব প্রতিপত্তির কাছে অসহায় ছিলেন প্রবাসী জাবের আহমদ বলে জানান প্রবাসীর খালতো ভাই মো. রাজ্জাক হোসেন।এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিল্লাদ হোসেন,কুবাজপুর গ্রামের মো. কাজল মিয়া,আনহার মিয়া,সুমন মিয়া প্রমুখ। ##

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page