২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে গাঁজাসহ আটক: যুবকের এক মাসের কারাদণ্ড কক্সবাজার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত আমানতের সুরক্ষায় চট্টগ্রামে সোমবার ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভের ডাক শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আনোয়ারায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সাতকানিয়ায় গ্রেপ্তার মহেশখালীতে পুলিশের অভিযানে ধলঘাটার চিহ্নিত সন্ত্রাসী অহিদ ডাকাত আটক বিএনপির ত্যাগী নেতা রফিক বিন চৌধুরীকে স্মরণ, তিন বছরেও স্মরণসভা না হওয়ায় ক্ষোভ প্রকাশ ঈদের ছুটিতে দেশে এসে নিভে গেল দুই প্রবাসীর জীবন, রাঙ্গুনিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার ডেন্টাল টেকনোলজিস্টদের মামলার রায় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

“চৌদ্দ বছর প‌রে”

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

“মুকুল রাজ “

চৌদ্দ বছর আগে এক মাঠে দৌড়েছিলাম আমরা
বৃষ্টির পরে কাদা মাখা মাটিতে ছেলেমানুষি হাঁসির গন্ধ ছিল।
ছিল বলেই তো আজও ঘ্রাণ পাই সেই দিনগুলোর
যেমন ঘ্রাণ পাই শুকনো পাতার নিচে চাপা দেওয়া চিঠির।

তুমি ছিলে,
হয়তো ঠিক পাশে না,
তবুও দূরের সেই হাসিটা গাঁথা ছিল আমার দৃষ্টির বৃত্তে।
স্কুলবেলার মাঠ, হুইসেলের শব্দ,
আর ফাঁকা ফাঁকা বিকেল,
সব একসাথে বেঁধে রাখত আমাদের শৈশব।

তারপর হারিয়ে গেছো চৌদ্দটা বছর,
না কোনো বিদায়, না কোনো চিহ্ন রেখে,
হয়তো সময়ই এমন নিঃশব্দ চোর,
সব কেড়ে নেয়, কিছুই বলে না।

কিন্তু হঠাৎ…
এক আড্ডায়, বইয়ের পাতায়, কফির কাপে ভাসতে ভাসতে
আবার
এক ঝলক চেনা চোখ,
একটু থমকে থাকা শব্দ
“তুমি…?”

তারপর স্মৃতি ফিরে এল দৌড়ে
যেন শব্দেরা আগে চেনে স্মৃতিকে,
তাদের হাত ধরে ফিরে এল আমরা।

তুমি এখন কবি, ভাবনার মানুষ,
সাহিত্যের আলোয় রাঙা চোখে তাকাও,
আমি দেখি,
তুমি শুধু আগের ‘তুমি’ নও,
তুমি এখন এক গল্পের উৎস,
এক কবিতার অনুপ্রেরণা।

আমার প্রশ্ন শুধু একটাই
তোমার কি আপত্তি আছে?
যদি আমি তোমায় নিয়ে লিখি?
তোমার হাঁটা, কথা, চুপ করে থাকা,
সবকিছু দিয়ে গড়ে তুলি কয়েক হাজার পৃষ্ঠা?

যেখানে তুমি থাকবে,
আমার প্রতিটি লাইনের ভিতরে,
হৃদয়ের গভীরে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে গাঁজাসহ আটক: যুবকের এক মাসের কারাদণ্ড
কক্সবাজার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
আমানতের সুরক্ষায় চট্টগ্রামে সোমবার ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভের ডাক
শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
আনোয়ারায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সাতকানিয়ায় গ্রেপ্তার
বিএনপির ত্যাগী নেতা রফিক বিন চৌধুরীকে স্মরণ, তিন বছরেও স্মরণসভা না হওয়ায় ক্ষোভ প্রকাশ
ঈদের ছুটিতে দেশে এসে নিভে গেল দুই প্রবাসীর জীবন, রাঙ্গুনিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার

You cannot copy content of this page