২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া
     
             

“চৌদ্দ বছর প‌রে”

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

“মুকুল রাজ “

চৌদ্দ বছর আগে এক মাঠে দৌড়েছিলাম আমরা
বৃষ্টির পরে কাদা মাখা মাটিতে ছেলেমানুষি হাঁসির গন্ধ ছিল।
ছিল বলেই তো আজও ঘ্রাণ পাই সেই দিনগুলোর
যেমন ঘ্রাণ পাই শুকনো পাতার নিচে চাপা দেওয়া চিঠির।

তুমি ছিলে,
হয়তো ঠিক পাশে না,
তবুও দূরের সেই হাসিটা গাঁথা ছিল আমার দৃষ্টির বৃত্তে।
স্কুলবেলার মাঠ, হুইসেলের শব্দ,
আর ফাঁকা ফাঁকা বিকেল,
সব একসাথে বেঁধে রাখত আমাদের শৈশব।

তারপর হারিয়ে গেছো চৌদ্দটা বছর,
না কোনো বিদায়, না কোনো চিহ্ন রেখে,
হয়তো সময়ই এমন নিঃশব্দ চোর,
সব কেড়ে নেয়, কিছুই বলে না।

কিন্তু হঠাৎ…
এক আড্ডায়, বইয়ের পাতায়, কফির কাপে ভাসতে ভাসতে
আবার
এক ঝলক চেনা চোখ,
একটু থমকে থাকা শব্দ
“তুমি…?”

তারপর স্মৃতি ফিরে এল দৌড়ে
যেন শব্দেরা আগে চেনে স্মৃতিকে,
তাদের হাত ধরে ফিরে এল আমরা।

তুমি এখন কবি, ভাবনার মানুষ,
সাহিত্যের আলোয় রাঙা চোখে তাকাও,
আমি দেখি,
তুমি শুধু আগের ‘তুমি’ নও,
তুমি এখন এক গল্পের উৎস,
এক কবিতার অনুপ্রেরণা।

আমার প্রশ্ন শুধু একটাই
তোমার কি আপত্তি আছে?
যদি আমি তোমায় নিয়ে লিখি?
তোমার হাঁটা, কথা, চুপ করে থাকা,
সবকিছু দিয়ে গড়ে তুলি কয়েক হাজার পৃষ্ঠা?

যেখানে তুমি থাকবে,
আমার প্রতিটি লাইনের ভিতরে,
হৃদয়ের গভীরে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ
সাতকানিয়ার চরতীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ ও আলোচনা সভা
ফেনীতে ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক: র‌্যাব-৭
সংবাদপত্র শিল্পের সংকট ও উত্তরণের পথ: গণতন্ত্র রক্ষায় কৌশলগত বিনিয়োগের প্রয়োজনীয়তা
ইমা পরিবহনে কাছে জিম্মি পরিবহন যাত্রী , হয়রানি ও ভোগান্তির শিকার দক্ষিণবঙ্গের শত শত যাত্রী দুর্দশা দেখার কেউ নেই
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং, ১৫ সদস্যের পরিষদ পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হলেন বান্দরবানের  সাচিং প্রু জেরী
নগনগরকান্দায় সৈয়দা সাজেদা চৌধুরীর স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার খাতা দেখলেন শিক্ষক-পিয়ন-অফিস সহকারী!

You cannot copy content of this page