১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চন্দনাইশে ত্রাণ বিতরণের সময় মঞ্চ ধস: অক্ষত অর্থমন্ত্রী ও নেতারা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ, চট্টগ্রাম সংবাদদাতা >>> চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় অতিরিক্ত মানুষের চাপে আয়োজিত অস্থায়ী মঞ্চ ধসে পড়েছে। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মঞ্চে থাকা স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা নিচে পড়ে যান। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।আজ শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চন্দনাইশ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে অর্থমন্ত্রীসহ অতিথিরা অনুষ্ঠানস্থলে পৌঁছালে নেতাকর্মীদের ভিড়ে মঞ্চটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অতিরিক্ত মানুষের ভার সইতে না পেরে মঞ্চটি একপাশে হেলে পড়ে ভেঙে যায়। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ, পটিয়ার সংসদ সদস্য এনামুল হক ও বোয়ালখালীর সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ মঞ্চে থাকা অন্যান্য নেতারা নিচে পড়ে যান।ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও দলীয় কর্মীরা দ্রুত তাদের সহায়তা করেন। মঞ্চটি খুব একটা উঁচু না হওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং উপস্থিত নেতারা তাৎক্ষণিকভাবে সামলে ওঠেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে ত্রাণ বিতরণ কার্যক্রম পুনরায় শুরু হয়।চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) রূপক কর্মকার জানান, মঞ্চ ধসে পড়ার পর সাময়িক বিশৃঙ্খলা তৈরি হলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। অর্থমন্ত্রীসহ সবাই সুস্থ আছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমান জানান, অতিরিক্ত মানুষের চাপে ছোট মঞ্চটি একপাশে হেলে পড়লে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে এতে কারো বড় কোনো আঘাত লাগেনি এবং নির্ধারিত কর্মসূচি নির্বিঘ্নে শেষ হয়েছে।অনুষ্ঠানে ত্রাণ সহায়তা কার্যক্রম সম্পর্কে তিনি জানান, চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫০ পরিবার এবং স্থানীয় সংসদ সদস্যদের পক্ষ থেকে আরও ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেজে ১০ কেজি চাল, ভোজ্যতেল, লবণ ও শুকনা খাবারসহ প্রায় ২০ কেজি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল।দুর্ঘটনার পরও অর্থমন্ত্রী ও অন্যান্য নেতারা পুরো ত্রাণ বিতরণ কর্মসূচি শেষ করেন এবং বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page