১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জয়ের মানসিকতা নিয়ে বড় লক্ষ্যের পথে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল আজ টিভিতে খেলার সূচি: ১০ আগস্ট ২০২৬ ইরানের সঙ্গে আংশিক দর-কষাকষি চলছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ প্রতিরোধে কাতার-সৌদি আরবের ঐতিহাসিক সমঝোতা স্মারক সাতকানিয়ায় দুই বীর মুক্তিযোদ্ধার প্রয়াণ রাষ্টীয় মর্যাদায় শেষ বিদায় মাতারবাড়ীকে ঘিরে সমন্বিত জ্বালানি ও বন্দর অবকাঠামো উন্নয়নের নির্দেশ জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ,এক যুবক গ্রেফতার পুঠিয়ায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায়এক বৃদ্ধের মৃত্যু ফ্যামিলি কার্ড, মাতারবাড়ী বন্দর ও শিল্পায়নে ঘুরে দাঁড়াবে দেশ- প্রধানমন্ত্রী গ্যারেজ মালিকের অভিযোগ: ইচ্ছাকৃতভাবে ফাইনাল হেরেছে আর্জেন্টিনা
আন্তর্জাতিক:
ইরানের সঙ্গে আংশিক দর-কষাকষি চলছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক নিরাপত্তা ও বিকিরণ প্রতিরোধে কাতার-সৌদি আরবের ঐতিহাসিক সমঝোতা স্মারক বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে শত শত শ্রমিক আটক, পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কিউবায় সরকার পরিবর্তনের ছক কষছে যুক্তরাষ্ট্র: নতুন নেতা খুঁজছে ট্রাম্প প্রশাসন ড্যানিউব নদীর পানি কমে যাওয়ায় বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ চুক্তি করার এখনই উপযুক্ত সময়: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে মিসর: তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তির পথে ইরান, তবে শর্ত পূরণ না হলে খুলছে না পথ ইরানের শর্ত পূরণ করলেই খুলবে হরমুজ প্রণালি, জানাল আইআরজিসি
     
             

চট্টগ্রাম মেডিকেলে ‘বকশিশ’ না দেওয়ায় অক্সিজেনে পানি দিতে অবহেলা নবজাতকের মৃত্যু টাকা দিলেই মিলে সরকারি সেবা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>>

সরকারি প্রতিটি সেক্টর ব্যাংক উপ শাখার মত কাজ করে  মত কাজ করে,টাকা দিলেই মিলে সরকারি সেবা,চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিল নিউমোনিয়া আক্রান্ত আট দিনের এক নবজাতক। এর মধ্যে নবজাতকের অক্সিজেনে পানি সরবরাহ কমে যায়। এনআইসিইউতে কর্মরত আয়া কৃষ্ণা দাশ ‘বকশিশ না দিলে’ অক্সিজেনে পানি সরবরাহে আপত্তি জানান। পরে অক্সিজেন স্বল্পতায় মৃত্যু হয় নবজাতকটি।

শনিবার (১৫ মার্চ) সকালে এমন ঘটনা ঘটেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে। এর আগে গত ৯ মার্চ নবজাতক শিশুটিকে ভর্তি করানো হয়।

নবজাতক শিশুর বাবা কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুল বুনিয়া এলাকার বেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, ২০০ টাকা বকশিশ না দেওয়ায় আয়া আমার ছেলের অক্সিজেনে পানি সরবরাহ করেনি।

তবে হাসপাতাল পরিচালক বলছেন, বাচ্চাটির অবস্থা আগে থেকেই ক্রিটিক্যাল মুভমেন্টে ছিল। তারপরও অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত আয়াকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে এবং ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

epic – mobile
এদিকে চট্টগ্রাম মেডিকেলের ৩২ ওয়ার্ডের আয়া, ওয়ার্ডবয় থেকে শুরু করে নার্সদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। নবজাতক ওয়ার্ডের এনআইসিইউতে সেন্ট্রালি অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে বকশিশ ছাড়া নড়েন আয়া-নার্সরা। এ ওয়ার্ডে কর্মরত নার্স এবং ওয়ার্ডবয় পিন্টু, মনির, রাশেদ ও কর্মরত আরও ৫-৬ আয়া অক্সিজেন সরবরাহ নিয়ন্ত্রণ করেন। নবজাতক বাচ্চাদের অভিভাবকরা বকশিশ দিলেই তারা দ্রুত কাজ করে দেন আর না দিলেই ঘটে বিপত্তি। তাদের এমন আচরণের কারণে প্রাণ হারাতে হয় নবজাতকদের—এমন অভিযোগ পাওয়া গেছে বেশ কিছু ভুক্তভোগীর কাছ থেকে।

safely tea
এর আগে গত ৭ মার্চ চকরিয়া উপজেলার বেসরকারি জমজম হাসপাতালে নবজাতক ছেলেটির জন্ম হয়। জন্মের ৩ দিনের মাথায় নিউমোনিয়ায় আক্রান্ত হন সে। পরে উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

নবজাতকের বাবা বেলার উদ্দিন মুঠোফোনে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কক্সবাজার থেকে চট্টগ্রামে মেডিকেলে আনার পরও আমার বাচ্চাটার অবস্থা খারাপের দিকেই যাচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। অক্সিজেনে পানি সরবরাহ কম ছিল। অক্সিজেনে পানি শেষ হওয়ায় বাচ্চাটি শ্বাসকষ্ট হচ্ছিল বলে মনে হওয়ায় আমি তখন দ্রুত ওয়ার্ডে দায়িত্বে থাকা নার্সদের জানাই। তাদের অক্সিজেনে পানি সরবরাহের কথা বলি। তখন নার্সরা আমাকে বলেন আয়ার সঙ্গে কথা বলতে। আমি কৃষ্ণা মাসির সঙ্গে যোগাযোগ করলে সে ২০০ টাকা বকশিশ চান। আমার মাথা তখন ঠিক ছিল না। আমি প্রতিবাদ করে বলে উঠি, অক্সিজেনে পানি দিতে টাকা লাগবে কেন? বকশিশের টাকা না পেয়ে বাচ্চাটিকে ওইভাবে ফেলে রেখে দেওয়া হয়েছিল। পরে বকশিশের টাকা দিলে অক্সিজেনে পানি দেওয়া হয়। এর পরপরই প্রফেসর রাউন্ডে আসলে আমাদের রুম থেকে বের করে দেওয়া হয়। দু’ঘন্টা পর ওয়ার্ডে ঢুকলে আমাদের জানানো হয়, আমাদের বাচ্চা মারা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ডের সর্দার সামশুল আলম বলেন, ‘আসলে এনআইসিইউর অক্সিজেন সাপ্লাই সেন্ট্রালি হয়। অক্সিজেনে পানি সরবরাহের কাজটি করে আয়ারা। ওয়ার্ডে বয়রাও করে।’

নবজাতকের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন জানান, ঘটনার পর তাৎক্ষণিক ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীমা জাহানের সঙ্গে কথা বলেছি। বাচ্চাটি ক্রিটিক্যাল মুভমেন্টে ছিল। এখানে ভর্তির পর থেকেই তাকে অক্সিজেন সরবরাহ করে আসছিল। শনিবার ওই নবজাতক মারা যাওয়ার আগে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক ছিল বলেই ওয়ার্ড থেকে জানানো হয়েছে।

তিনি বলেন, তবে শিশুটির বাবার অভিযোগ আমরা আমলে নিয়েছি। এরপরও ঘটনাটি তদন্তের জন্য বিভাগীয় প্রধানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া দায়িত্বে থাকা আয়াদের অপসারণ করা হয়েছে। এরা আউটসোর্সিং কর্মচারী হিসেবে ওয়ার্ডে কাজ করতেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিনকে গুম করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজারের বেশি প্রাণহানি
পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারে কঠোর হুঁশিয়ারি বাংলাদেশ পুলিশের
নোয়াখালীতে চাকরির প্রলোভনে তরুণীদের আটকে পর্নো ভিডিও তৈরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নদী দূষণ রোধে কোনো অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

You cannot copy content of this page