২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি- পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন! সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত। লা লিগায় বার্সেলোনার গোল উৎসব: রাফিনহার রেকর্ডে এলচেকে উড়িয়ে জয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী প্রিমিয়ার লিগে ম্যান সিটির নাটকীয় জয়, লিভারপুলের পয়েন্ট উদ্ধার বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক প্রেক্ষাপট: মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ
আন্তর্জাতিক:
বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ
     
             

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারাঃ আন্দোলনে বিশেষ মহলের ইন্ধনের আশঙ্কা বন্দর মুখপাত্রের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা নিয়ে চলমান আন্দোলনের পেছনে বিশেষ মহলের ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র ও পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক।রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, শ্রমিকদলের ডাকা ধর্মঘটে দুইদিনের অচলাবস্থার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে আন্দোলনের আড়ালে কোনো মহল অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করছে কি না, সেটিও নজরে রাখতে হবে।তিনি জানান, কর্মবিরতির মধ্যেও বন্দরের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। শনিবার প্রায় এক হাজার টিইইউস কনটেইনার ডেলিভারি দেওয়া হয়েছে এবং রোববার প্রায় ১৭০০ টিইইউস ডেলিভারির প্রস্তুতি রয়েছে। জাহাজের কাজ, ইয়ার্ড কার্যক্রম অব্যাহত রয়েছে।ওমর ফারুক বলেন, ‘বাইরে অপপ্রচার করা হচ্ছে—লোক নেই, কাজ নেই। এসব কথায় কান না দিতে আমরা ইউজারদের অনুরোধ জানাচ্ছি। আমাদের কর্মকর্তা-কর্মচারীরা ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন।’কর্মবিরতির প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত বড় ধরনের প্রভাব পড়েনি। তবে ডেলিভারি কম হওয়ার কারণে যে ক্ষতি হয়েছে, তা নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে।রমজান সামনে রেখে এ ধরনের আন্দোলনকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই রমজানের আগে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকুক। বহির্নোঙরে জাহাজ আটকে রেখে পণ্য মজুতের বিষয়ে অভিযান চলছে এবং আরও অভিযান চালানো হবে।’চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এনসিটি ইজারা একটি সরকারি সিদ্ধান্ত। এটি পিপিপি অথরিটির মাধ্যমে পিপিপি গাইডলাইন অনুযায়ী হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ কেবল বাস্তবায়নকারী সংস্থা। এখনো চুক্তি চূড়ান্ত হয়নি।আন্দোলনকারীদের কয়েকজনকে বদলির বিষয়ে তিনি বলেন, বদলি প্রশাসনিক সিদ্ধান্তের অংশ। সংশ্লিষ্টরা নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন কি না, সে বিষয়ে প্রতিবেদন নেওয়া হবে। সিদ্ধান্ত অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, এনসিটি আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ ধর্মঘটের ডাক দেয়। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকে। রোববারও অপারেশনাল কার্যক্রম বন্ধ ছিল, তবে প্রশাসনিক কার্যক্রম সচল ছিল।শনিবার কর্মবিরতির কারণে চার কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়। বন্দর অচলের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সিএমপি কমিশনার বন্দর এলাকায় এক মাসের জন্য সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সখিপুরে বসতঘরে আগুন, শিক্ষককে সন্দেহ করে, প্রতিবাদে ওই শিক্ষকের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি-
পটুয়াখালীতে বিদেশ পাঠানোর নামে প্রতারণা: টাকা চাওয়ায় আটকে রেখে অমানুষিক নির্যাতন!
সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার
শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত।
শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল
জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক।

You cannot copy content of this page