১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এনসিপির ‘চমক’ ম্লান, চট্টগ্রামে এনসিপি’র যোগদান অনুষ্ঠানে ়আসেননি মনজুর দ্বিতীয় দিন শেষে চাপে বাংলাদেশ মিরপুর টেস্ উখিয়া সীমান্তে র‍্যাবের বড় অভিযান: বাঁশঝাড় থেকে ২.৫ লাখ পিস ইয়াবা উদ্ধার সোনাদিয়ায় প্রশাসনের উচ্ছেদ অভিযান: ২০টি রিসোর্ট গুঁড়িয়ে জমি পুনরুদ্ধার। “মা দিবস” পাহাড় থেকে আনা ১৫০ রাউন্ড গুলিসহ চট্টগ্রামে গ্রেপ্তার ২ গাজীপুরে পাঁচ খুন: স্ত্রী-সন্তানদের হত্যা করে স্বজনকে ফোন ফুরকানের চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩ ছাতকে এক রাতেই শেষ হুশিয়ার আলীর স্বপ্ন—বিষে প্রাণ গেল ১৫০০ মোরগ, ক্ষতি ছাড়াল ৩.৫ লাক টাকার মত। সাতকানিয়ায় চট্টগ্রাম মহিলা ক্লাবের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২১ সেপ্টেম্বর)জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, জনসেবা ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রমের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় মোট ১০টি দপ্তর তাঁদের কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করেন। প্রতিটি দপ্তরের উপস্থাপনার ভিত্তিতে বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশনা প্রদান করা হয়। সভায় নির্ধারিত টার্গেট অনুযায়ী জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন, উপজেলা পর্যায়ে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম জোরদারকরণ এবং নিয়মিত অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা আরোপের ক্ষেত্রে অপরাধের মাত্রা বিবেচনায় নেয়া এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়।

সভায় পশুখাদ্য ও ভ্যাকসিন সরবরাহ, খামারিদের প্রশিক্ষণ কার্যক্রম, শ্রম আইন বাস্তবায়ন, শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা, জনগনের নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতকরণের উপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতি শিক্ষা প্রতিষ্ঠানসমুহের জমির অসম্পূর্ণ নামজারি দ্রুত সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সম্পত্তি রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। এছাড়া পরিবেশ অধিদপ্তরকে দূষণ নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়মিত করা, শিল্পপ্রতিষ্ঠানের ছাড়পত্র দ্রুত নবায়ন এবং অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয় আজকের সভায়। পাশাপাশি, সকল দপ্তরকে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পসমূহ সম্পন্ন করার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

এছাড়া, চট্টগ্রাম জেলায় যেসব সরকারি দপ্তরের নতুন অফিস ভবন প্রয়োজন, তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রস্তুত করে গণপূর্ত বিভাগের নিকট উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক সভায় উপস্থিত সকল দপ্তরকে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বজায় রেখে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, নিয়মিত অগ্রগতি প্রতিবেদন দাখিল এবং নাগরিক সেবা উন্নত করতে আন্তঃদপ্তরীয় সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page