২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ঠাকুরগাঁওয়ে রুহিয়া মাটিতে বিদেশি ফল আনারকলি চাষে সফল উদ্যোক্তা রিমুন উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার।
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

চট্টগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে,রবিবার (১৩ জুলাই) জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার); অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম জনাব সৈয়দ মাহবুবুল হক।সভায় চট্টগ্রাম জেলার বিগত মাসের সার্বিক অপরাধচিত্র পর্যালোচনা করা হয়। আলোচনাকালে আসন্ন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় বিষয়াবলি, অবৈধ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাং প্রতিরোধ, অনিবন্ধিত হাসপাতালে অভিযান পরিচালনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাম্প্রতিক চ্যালেঞ্জসমূহ, চোরাচালান দমন ইত্যাদি বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। এছাড়াও গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী পদক্ষেপ নেবার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়।পুলিশ সুপার, চট্টগ্রাম তার বক্তব্য প্রদানকালে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা উল্লেখ করেন; এসময় তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের উপর গুরুত্ব প্রদান করেন। এছাড়াও মাদকদ্রব্য চোরাচালানের রুট হিসেবে চট্টগ্রাম যেন ব্যবহৃত না হতে পারে সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন।জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম তার বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টা আহবান করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অবৈধ মানহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে তিনি এসময় উল্লেখ করেন। জুলাই মাসে অনুষ্ঠিতব্য সরকারি প্রোগ্রামগুলোতে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

‘আমার মৃত্যুর জন্য জামালগঞ্জের ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় এসিল্যান্ড
সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা
প্রধানমন্ত্রীর কাছে ১৭ বছর তৃণমূলের নির্যাতিত ও ত্যাগিদের মূল্যায়নের দাবীতে যুবদল নেতার খোলা চিঠি
উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা
পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু।
সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ
পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত।
পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার।

You cannot copy content of this page