১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শিবপুরে মহান মে দিবস পালিত পটুয়াখালীতে মে দিবস ও স্বাস্থ্য দিবস পালন: আলোচনায় শ্রমিকের নিরাপত্তা ও ন্যায্য মজুরি কক্সবাজারে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা কিশোর গ্রেফতার। বাঁশখালী ইকোপার্কের আতংক ছিনতাইকারী জসিম গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত অবশেষে পটিয়ায় নির্মিত হচ্ছে মিনি স্টেডিয়াম। চট্টগ্রামে কোস্ট গার্ডের হাতে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ ইপিজেডে কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক শত্রুর হার্ট অ্যাটাক হওয়ার মতো অস্ত্র সামনে আনতে যাচ্ছে ইরান
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের দাবিতে চন্দনাইশে মানববন্ধন ও সড়ক অবরোধ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

অনলাইন ডেস্ক >>> চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার দাবি, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ এবং লাইসেন্সবিহীন চালকদের গাড়ি চালানো নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন, মিছিল ও আধা ঘণ্টা সড়ক অবরোধ করেছেন চন্দনাইশ উপজেলার বাগিচাহাট এলাকার সাধারণ মানুষ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এসময় শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ চললেও মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ছয় লেন না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।” তারা আরও বলেন, “ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্স ছাড়া চালকদের গাড়ি চালানো বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্থানীয় জনসাধারণ অংশ নেন। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল। বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. আলমগীর, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মো. এনাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবু বক্কর, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম উদ্দিন, জামায়াত নেতা মো. ফয়সাল এবং ছাত্রনেতা জাবেদ হোসেন, রবিউল হোসেন, সাইমন, করিম, হামিম, আবদুল করিম, ছোটন, মনির আহমদ, তাসিফ, মাসুদ, জাহাঙ্গীর প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার চন্দনাইশ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ তিনজনের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই স্থানীয়রা মহাসড়ককে ছয় লেন করার দাবি জোরালো করে আসছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page