২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিচ্ছেদের পথে জনপ্রিয় কোরীয় তারকা জুটি লিম জি–ইয়ন ও লি দো–হিউন গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল আফ্রিকা কাপের শিরোপা ফিরে পেল সেনেগাল, বাতিল মরক্কোর জয় পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে দেখা দিল মতভেদ রিয়ালের দুর্দান্ত প্রত্যাবর্তনে বিধ্বস্ত পিএসভি আইন্দহোভেন মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি পোশাক শ্রমিক মজুরি নিয়ে মালিক-শ্রমিক ঐকমত্যে ব্যর্থ এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা চট্টগ্রাম মহসিন কলেজে ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ সেঞ্চুরিয়নে চাপে বাংলাদেশ, লিড বাড়াল দক্ষিণ আফ্রিকা
আন্তর্জাতিক:
মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত
     
             

চট্টগ্রামে মনোনয়নপত্র বিক্রিসহ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>>  আসনভিত্তিক ভোটার তালিকার সিডির মূল্য ৪ হাজার থেকে ১৮ হাজার টাকা।চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন তিনজন। মনোনয়নপত্র জমার জন্য ১৮ দিন এবং প্রচারণার জন্য ২০ দিন সময় নির্ধারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র বিক্রি ও নির্বাচন সংশ্লিষ্ট সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়। ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি, ছবি ছাড়া ভোটার তালিকার সিডির মূল্য নির্ধারণসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গুছিয়ে নেওয়া হয়েছে।চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী শনিবার গনমাধ্যম কর্মিদের জানান, নির্বাচন সংক্রান্ত প্রস্তুতির বড় অংশ ইতোমধ্যে শেষ হয়েছে। জেলা নির্বাচন কার্যালয়গুলোতে ঢাকা থেকে মনোনয়ন ফরম আসতে শুরু করেছে। পাশাপাশি ভোটগ্রহণ কেন্দ্র নির্ধারণ, বুথ প্রস্তুতি এবং ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে।তিনি বলেন, “ভোটগ্রহণ কেন্দ্রের যাবতীয় কাজ গুছিয়ে নেওয়া হয়েছে। বুথ ও ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা প্রণয়নের কাজ চলছে।”প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।এবার মনোনয়নপত্র জমার জন্য ১৮ দিন এবং প্রচারণার জন্য ২০ দিন সময় নির্ধারণ করা হয়েছে।চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন জানান, শুক্রবার ও শনিবার এখনো কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তিনি বলেন, “অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, প্রার্থীরা সাধারণত শেষের দিকে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এবারও তাই হতে পারে। তবে আমরা পুরোপুরি প্রস্তুত।”জামানত ৫০ হাজার টাকাঃনির্বাচন অফিস সূত্র জানায়, মনোনয়নপত্র সংগ্রহের আগে প্রার্থীদের নির্ধারিত ফি জমা দিয়ে আসনভিত্তিক ছবি ছাড়া ভোটার তালিকার সিডি সংগ্রহ করতে হবে। একই সঙ্গে মনোনয়নপত্রের সঙ্গে ৫০ হাজার টাকা জামানত জমা দিতে হবে। এর আগে জামানতের পরিমাণ ছিল ২০ হাজার টাকা।ছবি ছাড়া ভোটার তালিকার সিডির মূল্যঃচট্টগ্রাম–১ (মীরসরাই) ১৭ হাজার টাকা, চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) ১৮ হাজার, চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) ১২ হাজার, চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও চসিক ৯ ও ১০ নম্বর ওয়ার্ড) ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।চট্টগ্রাম–৫ (হাটহাজারী ও চসিক ১ ও ২ নম্বর ওয়ার্ড) ১৩ হাজার, চট্টগ্রাম–৬ (রাউজান) ১১ হাজার ৫০০, চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) ১২ হাজার, চট্টগ্রাম–৮ (বোয়ালখালী ও নগরীর চান্দগাঁও-বায়েজিদ আংশিক) ১১ হাজার ৫০০ টাকা।চট্টগ্রাম–৯ (কোতোয়ালী-বাকলিয়া) ৭ হাজার, চট্টগ্রাম–১০ (পাহাড়তলী-হালিশহর-খুলশী-পাঁচলাইশ) ৪ হাজার, চট্টগ্রাম–১১ (বন্দর-পতেঙ্গা-সদরঘাট) ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।এছাড়া চট্টগ্রাম–১২ (পটিয়া) ১৩ হাজার, চট্টগ্রাম–১৩ (আনোয়ারা-কর্ণফুলী) ৮ হাজার, চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) ১৬ হাজার, চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া ও সাতকানিয়া আংশিক) ১৪ হাজার ৫০০ এবং চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনের সিডির মূল্য নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫০০ টাকা।তিনজন রিটার্নিং অফিসারঃচট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে তিনজন রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করবেন। চট্টগ্রাম–৪, ৫, ৮, ৯ ও ১০ আসনে বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম–১, ২, ৩, ৬, ৭, ১২, ১৩, ১৪ ও ১৫ আসনে জেলা প্রশাসক এবং চট্টগ্রাম–১১ আসনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।২৫ জন সহকারী রিটার্নিং অফিসারঃ১৬টি আসনে মোট ২৫ জন সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানা নির্বাচন কর্মকর্তারা নিজ নিজ এলাকায় এই দায়িত্ব পালন করবেন।সাতকানিয়া উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ছয়টি চট্টগ্রাম–১৪ এবং অপর ছয়টি চট্টগ্রাম–১৫ আসনের অন্তর্ভুক্ত। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয় আসনেই সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ
আড়াইহাজারে বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিককে ১ লাখ টাকা জরিমানা
পটিয়ার জান্নাতের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কেড়ে নিল মোটর বাইক।
দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।
মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন
কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ

You cannot copy content of this page