১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় রাতে প্রশাসনের হানা ইটভাটায় ৪ এস্কেভেটর অকেজো চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয় : হাসনাত আব্দুল্লাহ সাতকানিয়া ইউএনও ও ওসির বিরুদ্ধে অপপ্রচার: ফোনালাপ এডিট করে ছড়ানোর প্রতিবাদ পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

চট্টগ্রামে ‘গরমিলে’ বাতিল ১৮ প্রার্থী, কপাল পুড়লো দিদার-গিয়াস-ছালাম-বাচ্চুর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

প্রধানত ‘ভুয়া ভোটার’ দেখানোর অভিযোগ ছাড়াও বিভিন্ন ‘গরমিলের’ অভিযোগ এনে চট্টগ্রামের আটটি সংসদীয় আসনে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের বেশিরভাগই ‘স্বতন্ত্র’ প্রার্থী, যাদের মধ্যে বর্তমান সংসদ সদস্য ছাড়াও রয়েছেন প্রভাবশালী একাধিক আওয়ামী লীগ নেতা। এদের বাইরে যেসব রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, সেগুলো মূলত নামসর্বস্ব। অন্যদিকে এই আটটি আসনে মোট ৫৫টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।মনোনয়নপত্র বাতিল হয়েছে, এমন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার মধ্যে রয়েছেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম। অন্যদিকে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বাতিল হয়ে গেছে স্বতন্ত্র প্রার্থী নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুচ ছালাম এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চুর মনোনয়নপত্র। চট্টগ্রাম-১ 

মিরসরাই) আসনে সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের মনোনয়নও বাতিল হয়েছে।রোববার (৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসন কার্যালয়ে চট্টগ্রামের আটটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এতে এই আটটি আসনের মোট ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।এই আটটি আসন হল— চট্টগ্রাম-১ (মিরসরাই), চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড), চট্টগ্রাম-৫ (হাটহাজারী), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসন।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৬ থেকে ১৫ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চালানোর শেষ সময় ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। সবশেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page